News Flash

  • Home
  • Uncategorized
  • ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত
Image

ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত

আমদাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে স্বপ্নের জয় টিম ইন্ডিয়ার৷ দুদিনেই খতম মোতেরা টেস্ট। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও এক পা এগিয়ে গেল বিরাটবাহিনী৷

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের পর থেকেই পিচ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু তারপরও আহমেদাবাদে ইংরেজদের হারাতে সেই স্পিন সহায়ক উইকেটই বেছে নেয় ‘টিম ইন্ডিয়া’। তবে এতটা বোধ হয় আশা করে নি কেউ পুরো দু’দিনও গড়াল না মোতেরার পিংক বল টেস্ট। দেড় দিনের মধ্যেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ। দিন-রাতের টেস্টে ভারতীয় স্পিনারদের ছোবলে কঙ্কাল বেরিয়ে পড়ল ইংল্যান্ডের পুরো ব্যাটিং লাইন আপের। প্রথম ইনিংসে অক্ষর প্যাটেল এবং অশ্বিনের সৌজন্যে ইংল্যান্ডকে ১১২ রানে বেঁধে রাখতে সক্ষম হয়েছিলেন বিরাটরা। কিন্তু একই হাল হয় ভারতেরও। দ্বিতীয় দিনের শুরতেই রোহিত দুরন্ত অর্ধ-শতরান করলেও ১৪৫ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এরপর ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসও বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবারও অক্ষর-অশ্বিনের দাপটে ৮১ রানেই গুটিয়ে যায় রুটদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসের নিরিখে ভারত ৩৩ রানে এগিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়ের জন্য প্রয়োজনীয় ৪৯ রান কোনও উইকেট না হারিয়ে তুলে নিল ভারতীয় দল । মাত্র ৭.৪ ওভারেই বিনা উইকেটেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন ‘হিটম্যান’। রোহিত অপরাজিত রইলেন ২৫ রানে এবং শুভমান ১৫। ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজে ২-১ এগিয়ে গেল কোহলি অ্যান্ড কোং৷ সেই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে আরও এক পা এগিয়ে গেল বিরাটবাহিনী৷

পিঙ্ক বল টেস্টে ভারত বড় ব্যবধানে জিতলেও মোতেরার পিচ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ প্রথম দিন থেকেই বল ঘুরতে থাকা টেস্টের মেয়াদ দু’দিনও পূর্ণ হয়নি৷ দ্বিতীয় দিন শেষ হওয়ার আগেই ম্যাচ জিতে নেয় ভারত৷ দ্বিতীয় দিন ১৭টি উইকেট পড়ে৷ সব ক’টি উইকেট নেন স্পিনাররা৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top