News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় দমন বিরোধী মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার
Image

আগরতলায় দমন বিরোধী মিছিল সংযুক্ত কিষাণ মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরে বুধবার দমন বিরোধী রেলি সংগঠিত করেছে সংযুক্ত কিষান মোর্চা৷রিলিটি সিপিআইএম পশ্চিম জেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷কেন্দ্রীয় সরকার কৃষক আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্য কৃষক আন্দোলন কারীদের উপর এবং তার সমর্থনকারীদের উপর ক্রমাগত আক্রমণ সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷


দমন-পীড়ন নীতির আশ্রয় নিয়ে কৃষক আন্দোলনকে স্তব্ধ করে দেওয়াই তাদের মূল লক্ষ্য বলে অভিযোগ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের আচরণের প্রতিবাদে গোটা দেশজুড়ে বুধবার দমন বিরোধী দিবস পালন করা হয়৷ এর অঙ্গ হিসেবে ত্রিপুরাতেও সংযুক্ত কিষান মোর্চা দমন বিরোধী দিবস পালন করে৷


দমন বিরোধী দিবস পালন উপলক্ষে রাজধানী আগরতলা শহরে এক রেলি সংগঠিত করা হয়৷ রেলের অগ্রভাগে ছিলেন কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর,প্রবীণ নেতা প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ৷ দমন বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত রেলিতে অংশগ্রহণ করে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষক আন্দোলন স্তব্ধ করে দেয়ার জন্য চক্রান্ত চালাচ্ছে তার প্রতিবাদ জানাতেই রাজধানী আগরতলা শহর শহরের অন্যান্য স্থানে এ ধরনের আয়োজন করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এ ধরনের দমন-পীড়ন নীতির প্রতিবাদ জানিয়ে এ বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেছেন পবিত্র বাবু৷ কেন্দ্রীয় সরকার অবিলম্বে কৃষক আন্দোলন স্তব্ধ করা থেকে বিরত না থাকলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top