News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় নয়, জনজাতি কল্যাণে আওয়াজ পৌঁছাতে হবে দিল্লিতে, খুমুলুঙের সভায় আইপিএফটি ও তিপ্রার এক সুর
Image

ত্রিপুরায় নয়, জনজাতি কল্যাণে আওয়াজ পৌঁছাতে হবে দিল্লিতে, খুমুলুঙের সভায় আইপিএফটি ও তিপ্রার এক সুর

আগরতলা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : জনজাতি কল্যাণে আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছাতে হবে, তবেই স্বাধীনতা প্রাপ্তির ৭০ বছর ধরে সমস্ত বঞ্চনার অবসান হবে৷ তাই আমাদের মধ্যে একতা আরও মজবুত করতে হবে৷ এডিসি নির্বাচনকে ঘিরে পাহাড়ে শক্তি প্রদর্শনের লক্ষ্যে খুমুলুঙে আয়োজিত শাসকজোট শরিক আইপিএফটি এবং তিপ্রা-র যৌথ সভায় সকলেই সমসুরে এই আওয়াজ তুলেছেন৷ সভায় অসমের বড়ো টেরিটোরিয়াল রিজিওনে-এর কার্যনির্বাহী সদস্য রঞ্জিত বসুমতারিও সহমত পোষণ করেন৷ তিনি বলেন, দীর্ঘ বঞ্চনার কারণেই ত্রিপুরায় পৃথক রাজ্যের দাবি উঠেছে, যা খুবই প্রাসঙ্গিক৷
এদিন সভা শুরু হওয়ার পূর্বে কয়েক হাজার সমর্থক রেলি করেছেন৷ রেলি দেখে আইপিএফটি এবং তিপ্রা-র নেতৃবৃন্দ ভীষণ খুশি৷ তাতে তাঁদের মনোবল অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে৷


প্রদ্যুতকিশোর দেববর্মণের কথায়, জনজাতি নেতাদের একতা বাড়াতে হবে৷ তাতে তাঁরা এক সুরে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দাবি পেশ করতে পারবেন৷ তিনি বলেন, সত্তর বছর ধরে জনজাতিদের আওয়াজ দমিয়ে রাখা হচ্ছে৷ সাথে তাঁদের বিভাজিত করার চেষ্টা হয়েছে৷ তাঁর সাফ কথা, প্রদেশ নেতৃত্বের কাছে দাবি আদায়ের জন্য অনুরোধ জানানোর কোনও যৌক্তিকতা নেই, কারণ তাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই সীমিত৷
তিনি বলেন, এখন আমরা দিল্লির কাছে আমাদের দাবি পেশ করব৷ গ্রেটার তিপ্রাল্যান্ড-এর বিনিময়ে কোনও কিছুতেই আমরা আপস করব না৷ প্রদ্যুত আজ সাংসদ রেবতীমোহন ত্রিপুরাকে নিশানা করে বলেন, জনজাতিদের জন্য আজ যাঁরা মায়াকান্না করছেন তাঁরাই সংসদে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে ভোট দিয়েছিলেন৷


আইপিএফটি-র সাধারণ সম্পাদক মেবারকুমার জমাতিয়া বলেন, কেন্দ্রীয় সরকার ত্রিপুরার ভূমিপুত্রদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত লড়াই জারি থাকবে৷ তাঁর কথায়, আমাদের বরাবর দাবিয়ে রাখা হয়েছে এবং ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য ব্যবহার করেছে৷ কিন্তু আমাদের আওয়াজ কেউ কখনও শুনেনি৷ তবে এখন সময় বদলেছে৷ এখন আমরা একই সুরে আওয়াজ তুলব এবং নেতাদের আমাদের কথা শুনতেই হবে, জোর গলায় দাবি করেন তিনি৷
এদিন আইপিএফটি সভাপতি তথা রাজস্বমন্ত্রী এনসি দেববর্মা বলেন, ত্রিপুরায় বিজেপির সাথে আমরা জোটবদ্ধ রয়েছি৷ তবে এডিসি নির্বাচনের পর নতুন করে এ-বিষয়ে ভাবতে হবে৷ তাঁর কথায়, বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সাথে লাগাতার আলোচনা চলছে৷


আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বড়ো টেরিটোরিয়াল রিজিওনের কার্যনির্বাহী সদস্য রঞ্জিত বসুমতারি আক্ষেপ করে বলেন, জনজাতিরা এই অঞ্চলের ভূমিপুত্র৷ অথচ, তাঁদের কথা কেউ কখনও শুনেনি৷ তাঁর কথায়, ব্রিটিশ শাসন সমাপ্ত হওয়ার পর আমরা ভারতের অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম৷ কিন্তু স্বাধীনতার ৭০ বছর পরও জনজাতিরা বঞ্চিতই রয়ে গেলেন৷ তাই পৃথক রাজ্যের দাবি উঠেছে, যা খুবই প্রাসঙ্গিক৷ তাঁর আশ্বাস, ত্রিপুরাবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top