News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে : উপমুখ্যমন্ত্রী
Image

সরকার রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ চড়িলাম ব্লকের বরকুবাড়ি বায়োভিলেজে আজ এক অনুষ্ঠানে সুুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সুুবিধাভোগীদের হাতে এই সমস্ত সহায়তা সামগ্রী তুলে দেন৷ বরকুবাড়ি বায়োভিলেজের বিভিন্ন সুুবিধাভোগী পরিবারকে এলইডি বাল ও টিউব, জৈব সার, জৈব কীটনাশক, সোলার চালিত পাম্প সেট, মাছের পোনা, শূকর, মোরগ ও ছাগল ছানা দেওয়া হয়৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, সরকার রাজ্যকে আত্মনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে৷ প্রাক’তিক ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে জনজাতি অধ্যষিত ভিলেজগুলিতে বায়োভিলেজ গড়ে তোলা হচ্ছে৷ এই সমস্ত ভিলেজের প্রত্যেকটি পরিবারকে আত্মনির্ভর করার উদ্দেশ্যে এই সমস্ত সহায়ক সামগ্রী সুুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার র’ন সেনগুপ্ত, বিশালগড় মহকুমা মৎস্য তত্ত্বাবধায়ক শ্যামল রায় সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top