News Flash

  • Home
  • Uncategorized
  • সংঘবদ্ধ হামলায় খোয়াইয়ে গুরুতর আহত এক যুবক
Image

সংঘবদ্ধ হামলায় খোয়াইয়ে গুরুতর আহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ খোয়াই এ সঙ্ঘবদ্ধ হামলায় এক যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম প্রবীর দেব৷ খোয়াই মোটর স্ট্যান্ড এ ডেকে নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ৷ পূর্ব বিরোধের জেরে এক যুবককে খোয়াই মোটর স্ট্যান্ড এ ডেকে এনে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে৷ আহত যুবকের নাম প্রবীর দেব৷ তার বাড়ি উত্তর দুর্গানগর এলাকায়৷


সঙ্গবদ্ধ হামলা চালিয়ে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করা হয়েছে৷তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে৷ জানা যায় প্রবৃদ্ধির নামে ওই যুবকের সঙ্গে মরা নদীর পাড় এলাকার সুমন ঘোষ এর ঝগড়া হয়েছিল৷ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়া হয়েছিল৷ মীমাংসা করার নামে তাকে ডেকে নিয়ে পিটিয়ে জখম করা হয়৷ বুধবার সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়ার চেষ্টা করলে শাসকদলের কিছু লোকজন সাংবাদিকদের সেখানে যেতে দেয়নি বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top