News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করার রায় ত্রিপুরা হাইকোর্টের
Image

সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করার রায় ত্রিপুরা হাইকোর্টের

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : অবশেষে হাসি ফুটল ত্রিপুরায় সর্বশিক্ষা অভিযান বর্তমান-এ সমগ্র শিক্ষা অভিযান-এ নিয়োজিত শিক্ষকদের মুখে৷ ত্রিপুরা হাইকোর্ট আজ মঙ্গলবার তাঁদের নিয়মিতকরণের পক্ষে রায় দিয়েছে৷


এ-বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ জানিয়েছেন, সর্বশিক্ষার শিক্ষকদের চাকরির পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর থেকে নিয়মিত বেতনক্রম প্রদানের জন্য ত্রিপুরা সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি এবং এসজি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ৷ শুধু তা-ই নয়, চাকরির ১০ বছর পর থেকে তাঁরা নিয়মিত সরকারি কর্মচারী হিসেবে মর্যাদা পাবেন৷ তাতে তাঁরা চাকরির অন্যান্য সুযোগ-সুবিধাগুলিও পাবেন৷


প্রসঙ্গত, ২০১৪ সালে সর্বশিক্ষার দুই শিক্ষক নিয়মিত বেতনক্রমের দাবিতে ত্রিপুরা হাইকোর্টে মামলা করেন৷ দুটি মামলা একত্রিত করে শুনানি শুরু হয়৷ আজ ওই মামলায় ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছে৷ পুরুষোত্তমবাবু বলেন, প্রাথমিক এবং উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে চার হাজারের অধিক শিক্ষক-শিক্ষিকা সর্বশিক্ষা অভিযান-এর অন্তর্গত নিযুক্ত আছেন৷ তাঁদের নিয়মিতকরণের দাবি দীর্ঘদিনের৷ আজ আদালত ত্রিপুরা সরকারকে সমস্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করার রায় ৬ মাসের মধ্যে কার্যকরের নির্দেশ দিয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top