News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা এখন বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্য বাগমায় সাব স্টেশনের উদ্বোধন করে বললেন উপমুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা এখন বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্য বাগমায় সাব স্টেশনের উদ্বোধন করে বললেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ ভারত সরকারের দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনায় আজ বাগমায় ৩৩/১১ কেভি সাব স্টেশনের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ সাব স্টেশন উদ্বোধনের পর উপমুখ্যমন্ত্রী শ্রীদেববর্মা সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, ত্রিপুরা এখন বিদ্যুতে উদ্বৃত্ত রাজ্য৷ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই এই সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে৷


তিনি বলেন, এই সাব স্টেশনের মাধ্যমে বাগমা বাজার, খামারবাড়ি, শালগড়া, বারভাইয়া, আঠারোভোলা, গর্জনমুড়া, খুপিলং, কড়িয়ামুড়া ইত্যাদি এলাকার প্রায় ৮ হাজার ৪৯০ পরিবার উপক’ত হবেন৷ এই সাব স্টেশন নির্মাণে মোট ব্যয় হয় ৫ কোটি ৭০ লক্ষ টাকা৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সৌভাগ্য যোজনার মাধ্যমে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগের লক্ষ্যে ত্রিপুরা রাজ্যে ১ লক্ষ ৩৪ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, সহাকরী সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক রামপদ জমাতিয়া, টেপানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস, ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ, ত্রিপুরা রাজ্য বিদ্যৎ নিগমের এম ডি ড. এম এস কেলে, অধিকর্তা (কারিগরি) দেবাশিস সরকার, গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক অরুণ কুমার রায় সহ বিশিষ্ট ব্যক্তিগণ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top