News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির সাথে বৈঠক পিছিয়ে, আজ খুমুলুঙে তিপ্রার সমাবেশ নিয়ে আইপিএফটিতে মতানৈক্য
Image

বিজেপির সাথে বৈঠক পিছিয়ে, আজ খুমুলুঙে তিপ্রার সমাবেশ নিয়ে আইপিএফটিতে মতানৈক্য

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : ত্রিপুরায় পাহাড় ভোটকে ঘিরে খুমুলুঙে শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে শাসক জোট শরিক আইপিএফটি এবং রাজ পরিবারের সদস্য প্রদ্যুত কিশোর দেববর্মণের দল তিপ্রা৷ ওই দুই দল যৌথ সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে, তাই আজ বিজেপি-র সাথে বৈঠক পিছিয়ে গেছে৷ শুধু তা-ই নয়, কাল খুমুলুঙের সভাকে ঘিরে আজ আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মার বাসভবনে প্রদ্যুত দীর্ঘ সময় বৈঠক করেছেন৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনপিটির সভাপতি বিজয় কুমার রাঙ্খলও৷ তবে, বিজেপি-র সাথে বৈঠক বাতিল এবং খুমুলুঙের সমাবেশকে নিয়ে আইপিএফটি-তে মতানৈক্য দেখা দিয়েছে৷


প্রসঙ্গত, এডিসি নির্বাচনে আসন রফা নিয়ে জোট শরিক বিজেপি-র সাথে আইপিএফটি-র আজ সন্ধ্যায় বৈঠক নির্ধারিত ছিল৷ কিন্তু ওই বৈঠক পিছিয়ে গেছে৷ স্বাভাবিকভাবেই তাতে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন শুরু হয়েছে৷ সমালোচকদের মতে, জোটধর্ম বজায় রাখার বদলে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে নতুন সঙ্গী তিপ্রা-র সাথে সমাবেশকে আইপিএফটি অধিক গুরুত্ব দিয়েছে৷ তাই, বিজেপি-র আবেদনে সাড়া দিয়ে আসন রফায় না গিয়ে দূরত্ব তৈরি করতে চাইছেন এনসি দেববর্মারা৷ এতে দুই শাসক জোট শরিকের মধ্যে ঠাণ্ডা লড়াই নির্বাচনি আবহে উষ্ণতা ছড়িয়ে দিয়েছে৷

আজ আইপিএফটি-র সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা জানিয়েছেন, আগামীকাল খুমুলুঙে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে৷ ওই সমাবেশে এডিসি নির্বাচনকে ঘিরে নতুন জোট সঙ্গী তিপ্রা-ও অংশ নেবে৷ তিনি বলেন, কালকের সমাবেশকে ঘিরে আইপিএফটি নেতৃবৃন্দ ভীষণ ব্যস্ত, তাই বিজেপি-র সাথে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে৷ তাদেরকে অন্য কোনও তারিখে বৈঠকের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে৷


বিজেপি-র জনজাতি মোর্চা সভাপতি তথা সাংসদ রেবতীমোহন ত্রিপুরা বলেন, খুমুলুঙের সমাবেশের জন্য আইপিএফটি আমাদের সাথে বৈঠকের জন্য অন্য কোনও দিনের সময় চেয়েছে৷ তিনি জানান, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়কে টেলিফোনে বৈঠক পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মঙ্গল দেববর্মা৷ তাই, আজ কোনও বৈঠক হচ্ছে না৷
তবে বিজেপি-র সাথে বৈঠক বাতিল এবং তিপ্রা-র সাথে মিলে খুমুলুঙের সভাকে ঘিরে আইপিএফটি-তে মতানৈক্য দেখা দিয়েছে৷ তাতে স্পষ্ট, আইপিএফটি এই ইস্যুতে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে৷ কারণ, দলের একটা অংশ চাইছেন না বিজেপি-র সাথে কোনওভাবেই দূরত্ব তৈরি হোক৷ তাতে, আখেরে দলের ক্ষতি তা সহজেই বোঝা যাচ্ছে এবং তাঁরাও বুঝতে পারছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top