News Flash

  • Home
  • Uncategorized
  • দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান, ঘোষণা বাংলাদেশ প্রধানমন্ত্রীর
Image

দেশেই তৈরি হবে যুদ্ধ বিমান, ঘোষণা বাংলাদেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : নিজেদের দেশেই যুদ্ধবিমান তৈরির আকাঙ্ক্ষা প্রকাশ করেছেনবাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার যশোরের বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানে অনুষ্ঠিত বিমানবাহিনীর ১১ এবং ২১ স্কোয়াড্রনকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে, দেশেই যুদ্ধবিমান তৈরি হবে। আমরা নিজেরাই যুদ্ধবিমান তৈরি করব। কাজেই এর উপর গবেষণা এবং আমাদের আকাশসীমা রক্ষায় সেভাবে প্রস্তুতি নিচ্ছি।

এদিন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন বাংলাদেশ প্রধানমন্ত্রী।এদিন তাঁর ভাষণে প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সদস্যদের নিজেদের আকাশসীমা রক্ষায় সদা প্রস্তুত থাকার জন্য উদ্ভুদ্ধ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা এবং সীমান্ত প্রতিরক্ষার ক্ষেত্রে আরও কয়েকধাপ এগিয়ে যাওয়ার পদক্ষেপ আমাদের সরকার নিয়েছে।

বিমানবাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ইতিমধ্যে বিমানবাহিনীতে মিগ-২৯সহ বিভিন্ন যুদ্ধবিমান, ইউটিলিটি হেলিকপ্টার, সর্বাধুনিক অ্যাভিওনিক্স সমৃদ্ধ পরিবহন বিমান, যুগোপযোগী প্রশিক্ষণ বিমান সংযোজন করা হয়েছে।  বিমানবাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণে উৎকর্ষতা আনতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, এসব কার্যক্রম বিমানবাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করেছে।

বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান প্রান্তে এ সময় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top