News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়ায় পৃথক দূর্ঘটনায় আহত দু’জন
Image

তেলিয়ামুড়ায় পৃথক দূর্ঘটনায় আহত দু’জন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ ফেব্রুয়ারি৷৷ যান সন্ত্রাস অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া মহকুমায়৷ প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও যান সন্ত্রাস লেগেই রয়েছে৷ সোমবার সন্ধায় ও এর ব্যতিক্রম হয়নি৷ তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর ব্রিজ সংলগ্ণ এলাকায় মদ মত্ত অবস্থায় বাইক চালিয়ে রাস্তার বাঁক নিতে গিয়ে দুর্ঘটনার কবলে মদ মত্ত অবস্থায় থাকা বাইক আরোহী৷
স্থানীয় এলাকাবাসী ঘটনা প্রত্যক্ষ করে ঘটনার খবর যায় তেলিয়ামুড়া দমকল দপ্তরে৷ তেলিয়ামুড়া দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে ঘটনাস্থল থেকে মদ মত্ত অবস্থায় থাকা যুবক তথা প্রসেনজিৎ বিশ্বাস (২৪) কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ জানা যায়, মদ মত্ত অবস্থায় থাকা বাইক আরোহী প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি বিশালগড়ের কোনাবন এলাকায়৷ জানা যায় সে তেলিয়ামুড়া বোনের বাড়িতে বেড়াতে এসছিল৷


আর সেখানেই বসে আকন্ঠ মদ্যপান করে বাইক নিয়ে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়ে৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রসেনজিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করে৷রাত আনুমানিক রাত দশটা নাগাদ ফের যান দুর্ঘটনা ঘটলো তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায়৷আহত সেই যুবকের নাম যশুয়া বংশী৷বাড়ি তেলিয়ামুড়া থানার হায়াই বাড়ি এলাকায়৷


দুর্ঘটনা ঘটে হাওয়াই বাড়ি এলাকায় রাত আনুমানিক দশটা নাগাদ৷সংবাদপত্রে জানা গিয়েছে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে৷স্থানীয় এলাকাবাসীরা খবর দেয় তেলিয়ামুড়া অগ্ণি নির্বাপক দপ্তরে৷খবর পেয়ে ঘটনাস্থল ছুটে যাই দমকল কর্মীরা৷সেই ব্যক্তি কে আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নিয়ে আসছে কর্তব্যরত চিকিৎসক তার আর অবস্থা গুরুতর হওয়াতে জিবি হাসপাতালে রেফার করা হয়৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top