News Flash

  • Home
  • Uncategorized
  • অন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠক ১০৩২৩ এর
Image

অন্দোলন কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠক ১০৩২৩ এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ জাস্টিস ফর ১০৩২৩ সংগঠন চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন কর্মসূচি নিয়ে আগরতলায় রেডক্রস সোসাইটি হল ঘরে এক সভায় মিলিত হয়৷ সভায় বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন স্তব্ধ করে দেওয়ার পর পুনরায় আন্দোলন করার অনুমতি পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে চাকরিচ্যুতরা৷


পয়লা মার্চ হাইকোর্টে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে৷হাইকোর্টের অনুমতি ছাড়া আপাতত বড় ধরনের কোনো আন্দোলন কর্মসূচিতে শামিল হতে পারছে না চাকরিচ্যুতরা৷ হাই কোর্ট থেকে অনুমতি পেলে তারা গণবস্থান আন্দোলনে সামিল হবে৷ এর মধ্যেই সোমবার জাস্টিস ফর ১০৩২৩ শিক্ষক সংগঠনের রাজ্য কমিটির নেতৃবৃন্দ আগরতলায় রেডক্রস সোসাইটির হলঘরে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হন৷ সভায় চাকরিচ্যুত শিক্ষকদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং পরবর্তী আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়৷ সংগঠনের নেতৃবৃন্দ জানান রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের কারণে তাদের চাকুরিচ্যুতি হয়েছে৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় কতজন শিক্ষক শিক্ষিকা এফেক্টেড হয়েছে তার তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top