News Flash

  • Home
  • Uncategorized
  • আয়রণ ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে পাঁচজন ছাত্রছাত্রী
Image

আয়রণ ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে পাঁচজন ছাত্রছাত্রী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২২ ফেব্রুয়ারি৷৷ আয়রন ট্যাবলেট খেয়ে অসুস্থ ৫ ছাত্র ছাত্রী৷ ঘটনা কদমতলা ব্লক এলাকার তারকপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে৷সোমবার দুপুর দুটো নাগাদ সুকলের ছাত্র ছাত্রীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো হলে ৫ জন ছাত্র ছাত্রী অসুস্থ হয়ে পড়ে৷


তড়িঘড়ি করে তাদের কদমতলা হাসপাতালে নিয়ে আসা হয়৷সমির নমঃশুদ্র, অনামিকা দাস, নাজমা বেগম, শম্পা দাস, জাকির হোসেন সহ আরো এক ছাত্র অসুস্থ৷ হাসপাতালে তাদের চিকিৎসা চলছে তার মধ্যে দুজনের জ্ঞান এখনো ফিরেনি বলে জানা গেছে৷ অভিবাবকদের মধ্যে খবর এলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন৷ ঘটনার খবর পেয়ে বিদ্যালয় পরিদর্শক ও কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ছুটে যান৷


বিদ্যালয় পরিদর্শকের বক্তব্য রুটিন মাফিক প্রতিবছরই আয়রন ট্যাবলেট ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়৷ অনেক সময় ছাত্র- ছাত্রীরা বাড়ি থেকে না খেয়ে আসে কিংবা শারীরিক দুর্বলতার জন্য একটু একটু অসুস্থ হয়ে পড়ে৷এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তারকপুর এলাকায়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top