News Flash

  • Home
  • Uncategorized
  • নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার কাকড়াবনের জঙ্গলে
Image

নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার কাকড়াবনের জঙ্গলে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর,২২ ফেব্রুয়ারি৷৷ গোমতী জেলার কলেজ টিলা এলাকার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে অমরপুর উদয়পুর সড়কের পাশে জঙ্গল থেকে৷ মৃত যুবকের নাম বিশ্বজিৎ সাহা৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷


কাকড়াবন থানা এলাকার কলেজ টিলার বাসিন্দা বিশ্বজিৎ সাহা রবিবার সকাল ৯ টা নাগাদ বাইক নিয়ে অমরপুর এর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়৷ বিভিন্ন জিনিসপত্র হকারি করতো সে৷ সেই উদ্দেশ্যেই রবিবার বাড়ি থেকে বাইক নিয়ে অমরপুর এর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল বিশ্বজিৎ৷ কিন্তু সে বাড়িতে ফিরে আসেনি৷শেষবারের মতো যখন পরিবারের লোকজনদের সঙ্গে তাঁর কথা হয় তখন সে জানিয়েছিল চারটার মধ্যে বাড়িতে ফিরে আসবে৷নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে পুনরায় ফোন করলে ফোন সুইচ অফ দেখায়৷

তাতে পরিবারের লোকজনদের মনে সন্দেহ দেখা দেয়৷সম্ভাব্য সব জায়গায় খোঁজখবর করে তার হদিশ না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে বিষয়টি জানায়৷ কাকড়াবন থাকায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ গৃহীত হয়৷ সোমবার সকালে পরিবারের লোকজন ও আত্মীয়-পরিজন পুলিশকে সঙ্গে নিয়ে উদয়পুর অমরপুর সড়কের পাশে তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করেন৷ নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধারের সংবাদে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে৷ কিভাবে এ ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top