News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দিষ্ট স্টপেজে থামল না তেজস এক্সপ্রেস, তদন্তের নির্দেশ
Image

নির্দিষ্ট স্টপেজে থামল না তেজস এক্সপ্রেস, তদন্তের নির্দেশ

আন্ধেরি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): থামার কথা ছিল আন্ধেরি স্টেশনে। কিন্তু, আন্ধেরি স্টেশনে না-থেমে এগিয়ে গেল আহমেদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস। কেন এমনটা হয়েছে, তা জানতে তদন্তে নির্দেশ দিয়েছে পশ্চিম রেলওয়ে। রবিবারের ঘটনা। পরে দাদর স্টেশনে তেজস এক্সপ্রেসকে থামানো হয় এবং ওই স্টেশনেই নামিয়ে দেওয়া হয় ৪২ জন যাত্রীকে। রবিবার আহমেদাবাদ থেকে মুম্বইগামী তেজস এক্সপ্রেসের থামার কথা ছিল আন্ধেরি স্টেশনে। কিন্তু, আন্ধেরি স্টেশনে না-থেমেই এগিয়ে যায় তেজস এক্সপ্রেস। আন্ধেরিতে নামার কথা ছিল ৪২ জন যাত্রীর। তাঁরা ট্রেন থেকে নামতে না পারায় বিষয়টি রেলের আধিকারিকদের জানান। এরপর দ্রুত দাদার স্টেশনে ট্রেন থামিয়ে তাঁদের নামার ব্যবস্থা করা হয়।
পশ্চিম রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমদাবাদ-মুম্বই তেজস এক্সপ্রেস নির্দিষ্ট স্টপেজে না থেমে আন্ধেরি ছেড়ে চলে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে আধিকারিকদের নজরে আনা হয়। এরপরেই দ্রুত দাদার স্টেশনে ট্রেনটি থামানো হয়, সেখানে নেমে যান ৪২ জন যাত্রী। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ যাত্রীদের অনেকেই চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top