News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে বাইক ও মারুতী ভ্যানের সংঘর্ষে আহত ২ ভাই
Image

বিশালগড়ে বাইক ও মারুতী ভ্যানের সংঘর্ষে আহত ২ ভাই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২১ ফেব্রুয়ারি৷৷ ফের যান দুর্ঘটনায় গুরুতর আহত দুই৷ ঘটনা বিশালগড় বাইপাস রোডে৷ বাইক এবং মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা৷
জানা যায় টিআর০৮বি৯০৪৩ বাইক চেপে বিলোনিয়া থেকে আগরতলার উদ্দেশ্যে আসছিল দুই ভাই৷

তারা হল উত্তম সরকার এবং প্রবীর সরকার বিশালগড় বাইপাস সংলগ্ণ এলাকায় এসে টিআর০৭সি০২২৬ মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে রাস্তায় ছিটকে পড়ে৷ প্রত্যক্ষদর্শিরা আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় দমকল কর্মীদেরকে খবর পাঠায়৷ দমকল বাহিনীর কর্মীরা তড়িঘড়ি ছুটে গিয়ে আহত দুই ভাইকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সঙ্গে সঙ্গে আগরতলা জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পুলিশ দুর্ঘটনাস্থল থেকে বাইক এবং মারুতি গাড়িটি আটক করে একটি মামলা করে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top