News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে সস্তা জ্বালানি
Image

ছত্তিশগড়ে সস্তা জ্বালানি

রাঁচি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : কর কমিয়ে জ্বালানির দাম কমাল ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। দেশজুড়ে পেট্রলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ যখন নাভিশ্বাস তখনই বড়সড় সিদ্ধান নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। যার জেরে কংগ্রেস শাসিত রাজ্যটিতে পেট্রলের দাম পাশের রাজ্যগুলির তুলনায় লিটারপ্রতি ১২টাকা পর্যন্ত সস্তা হল। ডিজেলে লিটারপ্রতি দাম কমতে পারে ৪ টাকা পর্যন্ত।  

ভুপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার রাজ্যে পেট্রলের উপর ভ্যাট চাপিয়েছে মাত্র ২৫ শতাংশ। সেই সঙ্গে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে ২ টাকা। একইভাবে ডিজেলের উপরও ছত্তিশগড় সরকার কর চাপিয়েছে ২৫ শতাংশ। তার সঙ্গে অতিরিক্ত শুক্ল মাত্র ১ টাকা। যা পার্শ্ববর্তী রাজ্যগুলির তুলনায় কম। এর ফলেই রাজস্থান-মুম্বইয়ের মতো রাজ্যে পেট্রল যেখানে ৯৫-১০০টাকা লিটার বিকোচ্ছে, সেখানে ছত্তিশগড়ে তা বিকোচ্ছে মাত্র ৮৫-৮৮ টাকা লিটারে। একইভাবে ডিজেলের দামও ছত্তিশগড়ে দেশের অন্য প্রান্তের তুলনায় কমবেশি ৪ টাকা করে সস্তা। এই মুহূর্তে দেশে পেট্রলের বেসিক মূল্য ১৯ টাকা ৪৮ পয়সা। এর উপর কেন্দ্র সরকার কর বসায় ৩১টাকা ৯৮ পয়সা। ছত্তিশগড়ের রাজ্য সরকার এর উপর কর বসিয়েছে মাত্র ১৫ টাকা ১১ পয়সা। 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top