নিরাপত্তার স্বার্থে অমিতাভ বচ্চনের বাংলোর বাইরে মোতায়েন অতিরিক্ত নিরাপত্তারক্ষী

মুম্বাই, ২১ফেব্রুয়ারি (হি. স.) :   এবার নিরাপত্তার স্বার্থে অমিতাভ বচ্চনের   বাংলোর বাইরে মোতায়েন করা হল অতিরিক্ত নিরাপত্তারক্ষী।   মুম্বইয়ের জুহুতে তাঁর ‘জলসা’ বাংলোর বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ।


স্থানীয় থানার তরফে জানানো হয়েছে, অস্থায়ীভাবে এই বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হল বিগ বি’র বাংলোর সামনে। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়তি নিরাপত্তারক্ষী রাখা হয়েছে অমিতাভের বাংলোর সামনে।  প্রসঙ্গত, চলতি সপ্তাহেই মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে  হুঁশিয়ারির সুরে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারদের  জানিয়েছিলেন,  পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির মতো জাতীয় ইস্যুতে কেন্দ্রে ক্ষমতাসীন শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদের সুর না চড়ালে তাঁদের শুটিং বন্ধ করে দেওয়া হবে।

 তাই কংগ্রেস নেতার টার্গেটে বলি অভিনেতারা। বিগ বি, অক্ষয় কুমারদের শুটিং বন্ধ করে দেওয়া নিয়ে নানা পাটোলের এই হুঁশিয়ারিতে বেশ শোরগোল পড়ে । এর ঠিক পরই মুম্বইয়ে শাহেনশার বাংলোর নিরাপত্তা বাড়ল।