News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার জেরে বাংলাদেশে প্রথা ভাঙল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান
Image

করোনার জেরে বাংলাদেশে প্রথা ভাঙল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান

ঢাকা, ২১ ফেব্রুয়ারি (হি. স.) : রবিবার ২১ ফেব্রুয়ারি প্রতি বছরের মতো এবছরও বাংলাদেশে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তবে এবছরে  করোনার জেরে প্রথা ভাঙল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের  অনুষ্ঠানে। প্রত্যেক বছর একুশের রাতে ঢাকার শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। তবে এবার  অতিমারিকালে বিধি নিষেধের কারণে সেখানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ। বদলে উপস্থিত ছিলেন তাঁদের সামরিক সচিব। তাঁরাই শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।


২০২১-এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম সমাজ ও শিক্ষার একাত্মকরণের জন্য বহুভাষাবাদের প্রসার। ২০২১ সালের ২১-এর স্লোগান হল, ”শিক্ষা ও সমাজে অন্তর্ভুক্তির জন্য বহুভাষাবাদকে উত্সাহিত করা”। রাষ্ট্রসংঘের একটি বিবৃতিতে বলা হয়েছে, ”ভাষা এবং বহুভাষিকতা স্থায়ী উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই কথারই প্রতিষ্ঠা দেয়।” করোনার অতিমারিজনিত পরিস্থিতিতে বহুভাষা শিক্ষা ও শিক্ষায় একাত্মকরণের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রত্যেক বছরই এই ঐতিহাসিক দিনটিকে শ্রদ্ধা জানিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশে। ঘড়ি রাত ১২টার কাঁটা ছুঁতেই শহিদ মিনারে শহিদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার শেখ হাসিনার তরফে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরি শহিদ বেদীতে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদের সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম। করোনার কারণে খুব কম সংখ্যক জমায়েতের অনুমতি ছিল এবারের ভাষা দিবসের অনুষ্ঠানে। মাস্ক, স্যানিটাইজার সঙ্গে রাখা ছিল বাধ্যতামূলক।  

 
প্রসঙ্গত, রাষ্ট্রভাষা হোক বাংলা। এই দাবিতে, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া  আন্দোলনকে আরও জোরাল করার ডাক দিল। পাকিস্তানি পুলিশ তাঁদের রুখতে এলে বাধল ‘লড়াই’। পুলিশের তরফে চলল গুলি। ঝাঁঝরা হয়ে গেল একদল টাটকা প্রাণ। গুলিবর্ষণে শহিদ হন- রফিক উদ্দিন আহমেদ, আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম সহ কয়েকজনের মৃত্যু হয়৷এই ভাষা শহিদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ৷ সেই স্তম্ভ পাক সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। পরের সময় আরও ঝঞ্ঝার৷  এরপর গোটা বাংলাদেশ পথে। দাবি একটাই, ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’।  ভাষার আন্দোলন মিশে গেল মুক্তিযুদ্ধে। ‘৭১-এ স্বাধীনতা পেল বাংলাদেশ। ভাষার জন্য বাঙালির আত্মবলিদানকে শ্রদ্ধা জানিয়ে এর বহু পরে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। 

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top