News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই’র বিক্ষোভ
Image

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এসইউসিআই’র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার আগরতলা শহরের বটতলায় এসইউসিআই এর পক্ষ থেকে প্রতিবাদ-বিক্ষোভ সংগঠিত করা হয়৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি না পেলেও আমাদের দেশে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে৷ গত দেড় মাস ধরে রান্নার গ্যাসের দাম ঊর্ধমুখী৷ তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস ওটার উপক্রম৷ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে যানবাহনে পরিবহন ভাড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে৷ পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করেছে এসইউসিআই৷কেন্দ্রীয় সরকারের এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদে দেশজুড়ে শনিবার প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয় এসইউসিআই৷ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শনিবার আগরতলার বটতলায় পতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করে সংগঠন৷

প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে সামল হয়ে এসইউসিআই রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক বলেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়েনি৷ অথচ আমাদের দেশে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে অরুণ ভৌমিক বলেন ,গত দেড় মাসে রান্নার গ্যাসের দাম ১২৫ টাকা বৃদ্ধি পেয়েছে৷ কেরোসিনের ওপর থেকে ভর্তুকি তুলে নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় সরকার বাজেটে ঘাটতি পূরণ করার জন্য পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের অপর অতিরক্ত আন্তঃ স্বল্প এবং সেস বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ৷কেন্দ্রীয় সরকার তেল কোম্পানির ওপর থেকে নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে তুলে নিয়ে এধরনের মূল্যবৃদ্ধিকে সাহস যোগাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷ অবিলম্বে পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের উপর থেকে অতিরিক্ত শুল্ক এবং সেস প্রত্যাহার করে নেওয়ার জন্য এস ইউ সি আই এর পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷অন্যথায় দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top