News Flash

  • Home
  • Uncategorized
  • আঠারমুড়ায় লরি উল্টে গিয়ে যান চলাচল বিঘ্নিত
Image

আঠারমুড়ায় লরি উল্টে গিয়ে যান চলাচল বিঘ্নিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২০ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে পথদুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷শনিবার সকালে ও আসাম আগরতলা জাতীয় সড়কে মুঙ্গিয়াকামি থানা এলাকার ৪৪ মাইলে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ আসাম আগরতলা জাতীয় সড়কে আঠারমুড়া এলাকায় ৪৪ মাইলে শনিবার সকালে একটি পাথর বোঝাই গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি লরিকে ধাক্কা দেয়৷ মূল সড়কের উপর আটকে পড়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি৷ জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়ায় সকাল থেকেই দুর্ঘটনাস্থলে দুপাশে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে৷ তাতে দুভর্োগ চরম আকার ধারণ করে৷ ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামি থানা থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷

দুর্ঘটনাগ্রস্ত গাড়ির দুটি জাতীয় সড়ক থেকে সরানোর উদ্যোগ গ্রহণ করা হয়৷ কোনোক্রমে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি কিছুটা সাইডে সরিয়ে নিয়ে ছোট ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়৷ মঙ্গিয়া কামে থানার এক পুলিশ অফিসার জানান চালকদের অসাবধানতার কারণেই জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটেছে৷ আসাম আগরতলা জাতীয় সড়কে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ বাধলে ও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি৷মঙ্গিয়া কামি থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top