News Flash

  • Home
  • Uncategorized
  • রাজধানী আগরতলা শহরে ফিল্মি কায়দায় যুবককে মারধর
Image

রাজধানী আগরতলা শহরে ফিল্মি কায়দায় যুবককে মারধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের শকুন্তলা রুটে দিন দুপুরে মাফিয়া কায়দায় এক যুবককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷দিন-দুপুরে রাজধানী আগরতলা শহরের শকুন্তলা রোডে মাফিয়া কায়দায় এক যুবককে মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷


সংবাদ সূত্রে জানা গেছে উজান অভয়নগর এলাকার রূপঙ্কর নাথ নামে এক যুবক বাইক নিয়ে শকুন্তলা রোডে আসে৷বাইকটি অপর এক যুবকের গায়ে লাগার কারণে দুই যুবক উত্তেজিত হয়ে রূপঙ্কর নাথকে রাজপথে ফেলে প্রকাশ্য দিবালোকে মারধর শুরু করে৷ আক্রমণকারী যুবক এক মাদক ব্যবসায়ীর পুত্র বলে জানা গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে শকুন্তলা রোডে মুহূর্তেই তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ খবর দেওয়া হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে৷ ঘটনার এক ঘন্টা পর পুলিশ ছুটে আসে৷ রাজধানী আগরতলা শহরে প্রকাশ্য দিবালোকে রাজপথে ফেলে যুবককে মারধরের ঘটনা এবং পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top