News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেসক্লাবে চিত্র সাংবাদিকেদের নিয়ে কর্মশালা
Image

প্রেসক্লাবে চিত্র সাংবাদিকেদের নিয়ে কর্মশালা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের নিউজ ক্যামেরাম্যানদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে আগরতলা প্রেসক্লাবে শুরু হল তিনদিন ব্যাপী এক কর্মশালা৷ এইদিন আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন৷


উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রনব সরকার, ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশনের চেয়ারম্যান জয়ন্ত ভট্টাচার্য, ত্রিপুরা ফটো জার্ণালিষ্টস এসোসিয়েশনের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্যরা৷ তিনদিন ব্যাপী এই কর্মশালা পরিচালনার দায়িত্বে রয়েছেন কোলকাতার সুনামধন্য নিউজ ক্যামেরাম্যান বাবলু দাস ও কোলকাতার সুনামধন্য চিত্র সাংবাদিক শুভেন্দু চ্যাটার্জি৷ এইদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ফোকাস নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়৷ এছাড়াও চিত্রসাংবাদিক হিসেবে অবদানের জন্য সংগঠনের প্রাক্তন সভাপতি প্রদীপ চক্রবর্তীকে বুদ্ধ গুপ্ত স্মৃতি পুরস্কার, সংগঠনের সিনিয়র মেম্বার সুমন দেবরায়কে রাকেশ দেবনাথ স্মৃতি পুরস্কার, সংগঠনের প্রাক্তন মেম্বার তাপস ধরকে অভিজিৎ রাহা স্মৃতি পুরস্কার ও সিনিয়র চিত্রসাংবাদিক বিকাশ কোলেকে বিশেষ সন্মান প্রদান করা হয়৷

কর্মশালার উদ্ধোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন বলেন ফটোগ্রাফির সাথে ত্রিপুরা রাজ্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে৷ বর্তমানে ফটোগ্রাফির বিভিন্ন ভাগ রয়েছে৷ এই পরিস্থিতিতে ত্রিপুরা ফটোজার্নালিস্টস এসোসিয়েশন যে কর্মশালার আয়োজন করেছে তা জরুরি ছিল৷ তিনি আরও বলেন ছবি কথা বলে৷ কিছু কিছু ছবি দেখলে তা বুঝা যায়৷ ফটোগ্রাফি মানে একটা বিশেষ মুহূর্তকে ক্যামেরা বন্ধি করা৷ ফটো জার্নালিস্টরা তাই করার চেষ্টা করে৷

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top