News Flash

  • Home
  • Uncategorized
  • ফের রাজ্যে করোনাতঙ্ক, নতুন আক্রান্ত ২৬ জন, টিএমসির ওপিডি পরিষেবা ৭২ ঘণ্টার জন্য স্থগিত
Image

ফের রাজ্যে করোনাতঙ্ক, নতুন আক্রান্ত ২৬ জন, টিএমসির ওপিডি পরিষেবা ৭২ ঘণ্টার জন্য স্থগিত

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় হঠাৎ করোনা-র প্রকোপ দেখা দিয়েছে৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ তাই হাসপাতালে বহির্বিভাগ পরিষেবা ৭২ ঘণ্টার জন্য স্থগিত রাখা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় শৈলেশ কুমার যাদব এই আদেশ জারি করেছেন৷ তবে, হাসপাতালের অন্য পরিষেবা স্বাভাবিক রাখা হয়েছে৷


হাসপাতাল সূত্রের খবর, চারজন জুনিয়র রেসিডেন্ট চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন৷ এছাড়া, একজন গর্ভবতী মহিলাও করোনা- আক্রান্ত বলে সূত্রের খবর৷ এদিকে, গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ২৬ জন করোনা- আক্রান্তের সন্ধান মিলেছে৷ আজ পশ্চিম ত্রিপুরার জেলাশাসক এক আদেশ জারি করে বলেছেন, ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ তাই, শুক্রবার সন্ধ্যা ৬-টা থেকে ৭২ ঘণ্টা ওপিডি পরিষেবা স্থগিত রাখা হয়েছে৷ সাথে তিনি নির্দেশ দিয়েছেন, হাসপাতালের সমস্ত স্বাস্থ্য কর্মীর কোভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করতে হবে৷ সম্প্রতি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন সকলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তিনি৷ এদিকে, সক্রিয় করোনা-রোগীর সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে ভারতে৷ প্রায় ১৯ দিন পর ভারতে ফের ১৩ হাজারের ঊধর্ে পৌঁছে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা৷ মৃত্যুর সংখ্যা অবশ্য ১০০-র নীচে রয়েছে৷

বৃহস্পতিবার সারা দিনে ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১৯৩ জন, বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে ৯৭ জনের৷ পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় ১০,৮৯৬ জন করোনা-রোগী ভারতে সুস্থ হয়ে উঠেছেন৷ ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ১,০৬,৬৭,৭৪১ জন করোনা-রোগী৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৩,১৯৩ জন৷ ফলে বাড়তে বাড়তে ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১ কোটি ০৯ লক্ষ ৬৩ হাজার ৩৯৪-এ পৌঁছে গিয়েছে৷


ভারতে বিগত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ৯৭ জনের মৃত্যু হয়েছে৷ শেষ ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ১০,৮৯৬ জন৷ ৯৭ বেড়ে ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১,৫৬,১১১ জন৷ ভারতে এযাবৎ করোনা-মুক্ত হয়েছেন ১,০৬,৬৭,৭৪১ জন রোগী৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ৫৪২ জন, বিগত ২৪ ঘন্টার মধ্যে বেড়েছে ২,২০০ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১ কোটি ০১ লক্ষ ৮৮ হাজার ০০৭ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ৬ লক্ষ ৫৮ হাজার ৬৭৪ জনকে বিগত ২৪ ঘন্টায় কোভিড টিকা দেওয়া হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top