News Flash

  • Home
  • Uncategorized
  • কুখ্যাত দুই মাফিয়া পুলিশের জালে
Image

কুখ্যাত দুই মাফিয়া পুলিশের জালে

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ মাফিয়া দমনে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বড় সাফল্য পেয়েছে৷ আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারণের কাজে ওড়িশার এক ঠিকেদারকে হুমকি, মারধর এবং তোলা আদায়ের অভিযোগে পুলিশ রঞ্জন নাগ এবং শিবু মালাকার নামের কুখ্যাত দুজনকে গ্রেফতার করেছে৷


তারা এয়ারপোর্ট এলাকায় মাফিয়া হিসেবে পরিচিত৷ শিবু মালাকার অসুস্থ এবং আইজিএম হাসপাতালে ভরতি থাকার কারণে আজ তাকে আদালতে সোপর্দ করতে পারেনি পুলিশ৷ তবে, রঞ্জন নাগকে আদালতে পেশ করে পুলিশ তিনদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ আদালত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷
এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, ওই দুজনের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৮৭, ৫০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়েছে৷ গতকাল গভীর রাতে ক্রাইম ব্রাঞ্চ দুজনকে গ্রেফতার করেছে৷ কিন্তু শিবু মালাকার অসুস্থ হওয়ায় তাকে আইজিএম হাসপাতালে ভরতি করা হয়েছে৷ তিনি জানান, ২০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানিতে পুলিশ শিবু মালাকারকেও আদালতে সোপর্দ করতে চেষ্টা করবে৷


প্রসঙ্গত, জমির দালালি, মাফিয়ারাজ সমাজ ব্যবস্থাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করছে তারা৷ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন৷ বিশেষ করে জমির দালালি অনেকের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে৷ নতুন কোনও নির্মাণকাজ শুরু হলেই সেখানে মাফিয়ারা থাবা বসাচ্ছে৷ মোটা টাকা তাদেরকে দেওয়া না হলে ভয়ভীতি প্রদর্শন, মারধর রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এই পরিস্থিতি থেকে জনগণকে নিরাপত্তা প্রদানে কঠোর হয়েছে ত্রিপুরা সরকার৷ ক্রাইম ব্রাঞ্চকে এ-বিষয়ে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে৷ মাফিয়া দমনে ক্রাইম ব্রাঞ্চ যে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top