News Flash

  • Home
  • Uncategorized
  • মাদক পাচারে জড়িত পুলিশের মহিলা হেড কনস্টেবল রিমান্ডে
Image

মাদক পাচারে জড়িত পুলিশের মহিলা হেড কনস্টেবল রিমান্ডে

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরার ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর ঘটনায় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মহিলা পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ৷ আদালত তাকে সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ শুধু তা-ই নয়, তার সহযোগী প্রসেনজিত চক্রবর্তীকেও গ্রেফতার করে আদালতে পেশ করলে আদালত তাকেও সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷


প্রসঙ্গত, সিধাই থানায় মাদক পাচারের মামলায় পূর্ব আগরতলা মহিলা থানার হেড কনস্টেবল গায়ত্রী দাস অভিযুক্ত ছিলেন৷ মাদক পাচারে সহযোগী প্রসেনজিত চক্রবর্তীর সাথে তার টেলিফোনে কথোপকথনের অডিও ফাঁস হয়ে গিয়েছিল৷ ওই ঘটনায় ত্রিপুরা পুলিশ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল৷ তদন্তে গায়ত্রী দাসের সাথে মাদক পাচারের প্রমাণ মিলেছে বলে সূত্রের খবর৷


আজ পুলিশ হেড কনস্টেবল গায়ত্রী দাস এবং মাদক পাচারে সহযোগী প্রসেনজিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে৷ পুলিশ তাদের আজ আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ পিপি বিশ্বজিত দেব জানিয়েছেন, আদালতে পুলিশ রিমান্ডের পক্ষে সওয়াল করা হয়েছে৷ এছাড়া ওই মামলায় অপর আসামির পুলিশ রিমান্ডের মেয়াদ আজ সমাপ্ত হচ্ছে৷ তার জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে৷
এআইজিপি সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, সিধাই থানাধীন এনডিপিএস আইনে মামলায় ধৃত মহিলা হেড কনস্টেবল গায়ত্রী দাস এবং প্রসেনজিত চক্রবর্তীকে আদালত সাতদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top