News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তার কাজ পরিদর্শন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের
Image

রাস্তার কাজ পরিদর্শন বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ ফেব্রুয়ারি৷৷ বেতাগা পঞ্চায়েতে নবনির্মিত ব্রীকস সলিং রোড পরিদর্শনে যান বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান৷ রাজ্যে বিজেপি সরকার গঠনের পরথেকে বিগত দিনে পিছিয়ে থাকা এলাকাগুলির মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে৷ এরইমধ্যে শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা পঞ্চায়েতের অধীনে ১০ লক্ষ ৪৭ হাজার ৭৪৯ টাকা ব্যায় করে মোট ৭৬০ মিটারের ৬ টি ব্রীকসসলিং রোড নির্মান করাহয়েছে৷ বেতাগা পঞ্চায়েতের অধীনে ৬ টি গ্রামের মধ্যে নতুনকরে এই রাস্তা নির্মানকরাহয়েছে৷ এই সকল এলাকার লোকজনদের সঙ্গে কথাবলে জানাযায় বিগত বাম আমলে এলাকার লোকজনদের রাস্তার জন্য যাতায়তের বিশেষ সমস্যার সন্মুখিনহতে হতো৷

বিগত বাম আমলে জন প্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর৷ বর্তমানে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর এই এলাকার লোকজনদের সুবিধার্থে নতুন করে নির্মানকরাহলো ব্রীকসসলিং রোড৷ এতে করে এলাকাবাসী খোবইখুশি৷ উনারা এই উন্নয়নমুখী কর্মসূচীর জন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন৷ রাজ্য সরকারের এই উন্নয়নমুখী প্রকল্পগুলি আজ পরিদর্শনে যান বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস৷ আজকের পরিদর্শনে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন বেতাগা পঞ্চায়েতের প্রধান মায়া ভৌমিক, পঞ্চায়েতের সেক্রেটারী সহ অন্যান্যরা৷ আজকের এই পরিদর্শনে বেতাগার লোকজন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস কে কাছে পেয়ে খোবই আনন্দিত৷ সকলে সংবাদমাধ্যমের সামনে রাজ্যসরকারের উন্নয়ন মূলক কর্মসূচীর কথা তুলে ধরেন তার পাশাপাশি বিগত বাম আমলের করুন চিত্র তুলেধরেন এলাকাবাসী৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top