News Flash

  • Home
  • Uncategorized
  • রাজৌরিতে হাইওয়ের ধারে উদ্ধার আইইডি, যান চলাচল বিঘ্নিত
Image

রাজৌরিতে হাইওয়ের ধারে উদ্ধার আইইডি, যান চলাচল বিঘ্নিত

জম্মু, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় জম্মু-পুঞ্চ হাইওয়ের ধার থেকে উদ্ধার হল সন্দেহজনক ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। বুধবার সকালে রাজৌরি জেলার মাঞ্জাকোটের কাছে হাইওয়ের ধারে একটি কাঠের বাক্সের মধ্যে সন্দেহনজক আইইডি পড়ে থাকতে দেখা যায়। তৎক্ষণাৎ জম্মু-পুঞ্চ হাইওয়েতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘিরে রাখা হয় ওই এলাকাটি এবং খবর দেওয়া হয় বম্ব ডিস্পোজাল স্কোয়াডকে। পরে বম্ব ডিস্পোজাল স্কোয়াড ওই আইইডি বিস্ফোরকটি নিষ্ক্রিয় করে। পুলিশ সূত্রের খবর, কাঠের বাক্সের ভিতরে প্রেসার কুকার ছিল এবং তার দিয়ে বাধা ছিল।

এদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই শ্রীনগর পৌঁছল ২৪টি দেশের বিদেশী প্রতিনিধি দল। এই ২৪টি দেশের মধ্যে রয়েছে-চিলি, ব্রাজিল, কিউবা, বলিভিয়া, এস্তোনিয়া, ফিনল্যাণ্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, পর্তুগাল, ইউরোপিয়ান ইউনিয়ন, বেলজিয়াম, স্পেন, সুইডেন, ইতালি, বাংলাদেশ, মালাবি, ইরিত্রিয়া, কটে ডি’আইভোরি, ঘানা, সেনেগাল, মালয়েশিয়া, তাজিকিস্তান এবং কিরগিজিস্তান।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top