News Flash

  • Home
  • Uncategorized
  • নামখানায় দলিত বাড়িতে ভোজন সারবেন শাহ, প্রস্তুতি তুঙ্গে
Image

নামখানায় দলিত বাড়িতে ভোজন সারবেন শাহ, প্রস্তুতি তুঙ্গে

নামখানা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার নামখানার ইন্দিরা ময়দানে বিজেপি আয়োজিত জনসভায় যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন কলকাতা থেকে হেলিকপ্টারে গঙ্গাসাগরে এসে পৌঁছবেন অমিত শাহ। গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পর হেলিকপ্টারে করেই রওনা দেবেন নামখানার উদ্দেশ্যে। সেখানে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলায় পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। নামখানার জনসভা শেষে স্থানীয় নারায়ণপুরে এক উদ্বাস্তু দলিত পরিবারে মধ্যাহ্ন ভোজ সারবেন অমিত শাহ। ইতিমধ্যেই সেই বাড়িতে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমণে যথেষ্ট উচ্ছ্বসিত ওই দলিত পরিবার ও তাঁর প্রতিবেশীরা। 

বাবা মায়ের মৃত্যুর পর, স্ত্রী ও মেয়েকে নিয়ে নারায়ণপুরে বসবাস করেন পেশায় মৎস্য ব্যবসায়ী সুব্রত বিশ্বাস। পরিবারে সুদিন ফেরানোর আশায় স্ত্রী অর্চনা বিশ্বাস পরিচারিকার কাজ করতে শুরু করেন। এহেন পরিবারে এসে জমিয়ে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর আসার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে দফায় দফায় প্রতিনিধি দল এসে ঘুরে দেখছেন গোটা এলাকা। 

অমিত শাহকে মধ্যাহ্ন ভোজন করানোর আবেদন জানিয়ে দিন সাতেক আগে বিশ্বাস পরবারের সঙ্গে যোগাযোগ করেন জেলা বিজেপির কর্মকর্তারা। সেই প্রস্তাবে রাজিও হয়ে যান পরিবারের কর্তা সুব্রত বিশ্বাস। আর তারপর থেকেই শুরু হয়েছে তোরজোড়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসায় একদিকে যেমন যথেষ্ট উচ্ছ্বসিত বিশ্বাস পরিবার তেমনি উচ্ছ্বসিত আশপাশের সাধারণ মানুষজনও।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top