News Flash

  • Home
  • Uncategorized
  • যুবরাজ সিংয়ের বিরুদ্ধে দায়ের এফআইআর
Image

যুবরাজ সিংয়ের বিরুদ্ধে দায়ের এফআইআর

চণ্ডীগড়, ১৫ ফেব্রুয়ারি (হি. স.) : সোশাল মিডিয়ায় দলিতদের সম্পর্কে আপত্তিকর নানা মন্তব্যের জন্য প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বিরুদ্ধে হরিয়ানা পুলিশের কাছে দায়ের হল এফআইআর। গত বছরের একটি ঘটনার জন্য যুবরাজ সিংয়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।
সূত্রের খবর, হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। হাঁসি থানায় বিশ্বকাপজয়ী তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩ (১) (r) ও ৩ (১) (s) ধারাতেও কেস দায়ের করা হয়েছে। গত বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেসনে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেন যুবি। জাত-পাত নিয়ে করা মন্তব্যের জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।” সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর। যদিও এফআইআর দায়ের হওয়ার পর এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি যুবির।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top