News Flash

  • Home
  • Uncategorized
  • ঠিকেদারী কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত পাঁচজন, তীব্র উত্তেজনা কুমারঘাটে
Image

ঠিকেদারী কাজ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত পাঁচজন, তীব্র উত্তেজনা কুমারঘাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ কুমারঘাট এর জেকোবিন ক্লাব সংলগ্ণ এলাকায় শনিবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতদের প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷


সংবাদ সূত্রে জানা গেছে কুমারঘাট থেকে এক ঠিকাদারকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনার জের ধরেই এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে৷ স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার রাতে তাকে গাড়িতে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন যুবক৷ জেকোবিন ক্লাব সংলগ্ণ এলাকায় গাড়িতে বসে আড্ডারত যুবকদের উপর হামলা চালায়৷ তাতে তিনজন গুরুতর ভাবে আহত হয়৷ আহতরা হলো সমীর দেব, গৌতম ঘোষ এবং সঞ্জিব দেবনাথ৷হামলার ঘটনার খবর পেয়ে সংস্কারপন্থীরা ছুটে এসে পাল্টা হামলা চালায় তাতে আরও দু’জন গুরুতরভাবে আহত হয়৷


ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তারা কুমারঘাট হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে ঘটনার খবর পেয়ে কুমারঘাট থানার পুলিশ ছুটে আসে৷ পরিশেষে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷


স্থানীয় সূত্রে জানা গেছে ঠিকাদারি কাজ সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জের ধরেই এই হামলা ও পাল্টা হামলার ঘটনা সংঘটিত হয়েছে৷ফের চাকমা সময় এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে বলেও জানা গেছে৷পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ টহল দিচ্ছে৷ পরপর এসব ঘটনাকে কেন্দ্র করে কুমারঘাট সহ পার্শবর্তী এলাকা গুলিতে সাধারণ মানুষ জন আতঙ্কে রয়েছেন৷এলাকায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনার জন্য পুলিশকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top