News Flash

  • Home
  • Uncategorized
  • একুশ দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ কমলাসগর এলাকার একাংশে
Image

একুশ দিন যাবৎ বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ কমলাসগর এলাকার একাংশে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ ফেব্রুয়ারি৷৷ বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার কইয়াডেপা পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডে টংকামুড়া এলাকা ২২ দিন যাবৎ বিদ্যুৎহীন৷ আন্দোলনে নামলো এলাকার জনগণ৷ রবিবার দুপুর বেলা মধুপুর বিদ্যুৎ দপ্তরে অফিসারদের প্রতি ক্ষোভ জানিয়ে তাদের দাবি গত ২২ দিন যাবৎ কইয়াডেপা এলাকায় টংকামুড়ায় বিদ্যুৎ নেই৷


লিখিতভাবে জানানোর পরও আজ পর্যন্ত কোনো ভূমিকা নেয়নি কর্তৃপক্ষ৷ তাদের অভিযোগ ত্রিশটি পরিবার বর্তমানে অসহায় হয়ে রয়েছেন৷ গত ২২ দিন যাবৎ বিদ্যুৎ না পেয়ে আরো জানা যায় বারবার লিখিত ভাবে জানানোর পরেও মধুপুর বিদ্যুৎ অফিসের এসডিও তাদের সাথে দুর্ব্যবহার করে যাচ্ছে৷ এমনকি একটি বারের জন্যও এলাকায় আসার প্রয়োজন মনে করেননি নিগমের কর্মীরা৷ যার ফলে এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে আন্দোলন নামল কইয়াডেপা এলাকায়৷

এলাকার জনগণের অভিযোগ বিদ্যুৎ না থাকার পরিপ্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে৷ এমনকি ওই এলাকাটি টিলাভূমি এলাকায় যার পরিপ্রেক্ষিতে জলের ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে৷ তাই আধ কিলোমিটার দূর থেকে জল আনতে হচ্ছে অনেক কষ্ট করে৷ অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবী জানানো হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top