News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলে কোভিড টিকা দেওয়া হয়েছে ২,২৬,৮৯৩ জন অর্থ বরাদ্দ ৫৬.২৫ কোটি টাকা
Image

উত্তর-পূর্বাঞ্চলে কোভিড টিকা দেওয়া হয়েছে ২,২৬,৮৯৩ জন অর্থ বরাদ্দ ৫৬.২৫ কোটি টাকা

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ করোনা মোকাবিলায় দেশজুড়ে টিকাকরণ চলছে৷ সে-ক্ষেত্রে উত্তর-পূর্বাঞ্চলেও কোভিড টিকাকরণে দারুণ সাড়া মিলেছে৷ গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যে মোট ২ লক্ষ ২৬ হাজার ৮৯৩ জনকে টিকা দেওয়া হয়েছে৷ তাতে স্বাস্থ্যকর্মী সহ অন্যান্য প্রথমসারির যোদ্ধারা টিকা নিয়েছেন৷ উত্তর-পূর্বাঞ্চলে সবচেয়ে বেশি অসমে এবং সবচেয়ে কম নাগাল্যান্ডে টিকাকরণ হয়েছে৷ ত্রিপুরায় এই অঞ্চলের মধ্যে দ্বিতীয় সর্বাধিক টিকাকরণ হয়েছে৷


সংসদে কোভিড টিকাকরণ নিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক এবং সাংসদ ভাগ্বান্থ কুবার তারকাচিহ্ণ প্রশ্ণের জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সারা দেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলেও কোভিড টিকাকরণ শুরু হয়েছে৷ এক তথ্য তুলে ধরে তিনি বলেন, অরুণাচল প্রদেশে ১৩,৪৮০ জন, অসমে ১,১০,৯৭৭ জন, মণিপুরে ১৩,৭৪৭ জন, মেঘালয়ে ৯,৭৬০ জন, মিজোরামে ১১,০৪৬ জন, নাগাল্যােন্ড ৭,১৬৭ জন, সিকিমে ৭,৮০৮ জন এবং ত্রিপুরায় ৫২,৯০৮ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রীর প্রদত্ত তথ্যে দেখা গেছে, উত্তর-পূর্বাঞ্চলে গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ২ লক্ষ ২৬ হাজার ৮৯৩ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে৷


স্বাস্থ্যমন্ত্রী যোগ করেন, কোভিড টিকাকরণে উত্তর-পূর্বাঞ্চলে গত ১১ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৬ কোটি ২৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে৷ এ-সংক্রান্ত এক তথ্যে তিনি জানিয়েছেন, অরুণাচল প্রদেশে ৬.২৯ কোটি, অসমে ২৩.৮৫ কোটি, মণিপুরে ৭.২৯ কোটি, মেঘালয়ে ৪.১৯ কোটি, মিজোরামে ২.৩২ কোটি, নাগাল্যান্ডে ৪.৬০ কোটি, সিকিমে ২.০৮ কোটি এবং ত্রিপুরায় ৫.৬৩ কোটি টাকা কোভিড টিকাকরণের জন্য প্রদান করা হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top