News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিশালগড়ে আটক প্রতারক
Image

চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিশালগড়ে আটক প্রতারক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ ফেব্রুয়ারি৷৷ চাকুরি দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এক প্রতারক৷ অবশেষে শনিবার ধরা পড়ে বিশালগড়ে৷ প্রতারক যুবককে উত্তম-মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় বিশালগড় থানার পুলিশের হাতে৷ ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরেই এই প্রতারক যুবক চাকুরির অফার দেওয়ার নাম করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে চাকুরি প্রত্যাশিত যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে৷ প্রতারক যুবকের নাম গোপাল মজুমদার৷ বাবার নাম তেজেনদ্র মজুমদার৷ বাড়ি দক্ষিণ ত্রিপুরার বাইখোরা থানাধীন লুতুয়াটিলা এলাকায়৷


জানা গেছে প্রথমে সে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মাধ্যমে যুবকদের সঙ্গে ভালো বন্ধুত্ব করেন৷ এরপর আলাপ আলোচনা করতে করতে চাকুরির টোপ দেয়৷ রাজ্য পুলিশের কনস্টেবল, ট্রাফিক দপ্তর, টি এস আর বাহিনী, সিআরপিএফ, বিএসএফ,আর আর বি অর্থাৎ টিটি সহ বিভিন্ন দপ্তরে অর্থের বিনিময়ে সে নাকি চাকুরির অফার দিতে পারে৷ এই প্রতারক এর রসালু কথায় বিশ্বাস করে বিভিন্ন জায়গার যুবকেরা চাকুরির জন্য তার কাছে লক্ষ লক্ষ টাকা জমা দেয়৷ প্রতারিত এরকম কয়েকজন যুবক এরা হলেন মেলাঘর থানাধীন লক্ষণ ডেপা এলাকার মনিলাল দেবনাথ, তাপস দেবনাথ ও বলাই দেবনাথ৷ বিশালগড় থানাধীন অরবিন্দ নগর এলাকার সুমন ও রাজুরা৷ লক্ষণডেপা এলাকার প্রতারিত এক যুবকের আত্মীয়র বাড়ি বিশালগড় থানাধীন ব্রজপুর এলাকায়৷ তার নাম সুশান্ত দেবনাথ৷


সুশান্ত দেবনাথ ও চাকুরির অফার এর জন্য যোগাযোগ করেন ওই প্রতারক গোপাল মজুমদারের সঙ্গে৷ সুশান্ত সহ লক্ষণডেপার প্রতারিত যুবকরা অতি কৌশলে তাকে বিশালগড়ে আনার চেষ্টা করেন৷ যদিও গোপাল জানিয়েছিল হে গুগোল প্রে কিংবা ফোন পে তে টাকা নেয়৷ কিন্তু সুকান্ত জানায় সে গুগল পেতে টাকা না দিয়ে তার বাবা-মার সামনে নগদ টাকা দেবে৷ অবশেষে সুকান্ত পাতা ফাঁদে পা দিয়ে আজ দুপুরে বিশালগড় আসেন প্রতারক গোপাল৷ আসার সঙ্গে সঙ্গেই থাকে ধরে ফেলেন প্রতারিত যুবকেরা৷তার ব্যাগ থেকে বিভিন্ন দপ্তরের ইন্টারভিউর নোটিফিকেশন থেকে শুরু করে অফার প্রাপকদের নামের তালিকা পাওয়া যায়৷ সে জানিয়েছিল বিএসএফ সিআরপি টিএসআর ও পুলিশ বাহিনীতে শূন্যপদ গুলিতে সরাসরি অফারের সুযোগ রয়েছে৷ শুধুমাত্র টাকা দিলেই দপ্তরের কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে সব কিছু ফাইনাল করা সম্ভব৷

এই খবর পেয়ে অন্যান্য জায়গার প্রতারিত যুবকরাও বিশালগড়ে ছুটে আসেন৷খবর পেয়ে বিশালগড় নিচের বাজারে বিশালগড় থানার পুলিশ ছুটে এসে কোনরকমে জনতার হাত থেকে এই প্রতারককে উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে যায়৷ জানা গেছে আগামীকাল তাকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হবে৷ সাধারণ মানুষের বক্তব্য এসব প্রতারকদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করলে ই অন্যান্য প্রতারকরা সমাজের মধ্যে গ্রামের সহজ সরল মানুষের সাথে প্রতারণা করতে কয়েকবার ভাববেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top