News Flash

  • Home
  • Uncategorized
  • মহামারী উত্তর পরিস্থিতিতে এমন ঐতিহাসিক বাজেট হতে পারে কেউ কল্পনাও করতে পারেনি : মুখ্যমন্ত্রী
Image

মহামারী উত্তর পরিস্থিতিতে এমন ঐতিহাসিক বাজেট হতে পারে কেউ কল্পনাও করতে পারেনি : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী বাজেট বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয় রবীন্দ্র শতবার্ষিকী হলে৷ এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, এত বড় মহামারীর পর মধ্যবিত্ত ও আমজনতার উপর বোঝা না চাপিয়ে বাজেট পেশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার৷ কেউ কল্পনাও করতে পারেনি মহামারী উত্তর পরিস্থিতিতে এমন ঐতিহাসিক বাজেট হতে পারে৷ তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বের জন্যই৷


মুখ্যমন্ত্রী জানান, চা বাগানের জন্য ১ হাজার কোটির প্যকেজ ঘোষণা হয়েছে কেন্দ্রীয় বাজেটে৷ কিন্তু তাতে ত্রিপুরা অন্তর্ভুক্ত নেই৷ বিষয়টি কেন্দ্রীয় সরকারের গোচরে আনার জন্য রাজ্য থেকে নির্বাচিত দুই সাংসদকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ তাছাড়া রাজ্য সরকারের তরফ থেকেও কেন্দ্রকে চিঠি দেওয়া হচ্ছে৷
তিনি বলেন, আজ রাজ্য সরকারের রাজস্ব আদায় হচ্ছে অধিক হারে৷ ২৬৬ কোটি টাকা অধিক রাজস্ব আদায় হয়েছে৷ বিদ্যুৎ বাবদ রাজ্যের আয় অতিরিক্ত ৩০ কোটি ২৯ লক্ষ টাকা৷ অথচ সাধারণ মানুষকে এর ফলে কোনও বাড়তি চাপ অনুভব করতে হয়নি৷ এটাই সরকার পরিচালনার কৌশল৷


মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি বর্তমানে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্টি৷ কমিউনিস্ট পার্টির অহঙ্কার চূর্ণ করে আজকে সেই জায়গায় দল পৌঁছেছে৷ ত্রিপুরাতেও আমাদের ভারতীয় জনতা পার্টির সংখ্যাগরিষ্ঠতা আছে৷ সকল কার্যকর্তাকে দায়িত্ব সহকারে কাজ করতে হবে৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, এবারের কেন্দ্রীয় বাজেটে আত্মনির্ভর ভারতের ছবি প্রতিফলিত হয়েছে৷ মানবিকতার মুখ নজরে এসেছে এবারের বাজেটে৷ তিনি জানান, জাতির প্রতি দায়বদ্ধতার প্রতীক হচ্ছে এবারের কেন্দ্রীয় বাজেট৷ প্রসঙ্গত, এদিনের আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সান্তনা চাকমা, বিজেপি রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা সহ দলের রাজ্য স্তরিয় নেতা, বিধায়ক ও অন্যান্য কর্মীরা৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top