News Flash

  • Home
  • Uncategorized
  • নোটারি পাবলিক ও আইনজীবীর স্বাক্ষর জাল, ধরা পড়ল যুবক
Image

নোটারি পাবলিক ও আইনজীবীর স্বাক্ষর জাল, ধরা পড়ল যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ নোটারি পাবলিক ও আইনজীবীর স্বাক্ষর জাল এবং বার অ্যাসোসিয়েশনের সিল জাল করে এফিডিফিট করতে এসে ধরা পড়লো এক প্রতারক৷ প্রতারক যুবকের নাম উত্তম দেবনাথ৷ তার বাড়ি মোহনপুরে৷


আগরতলায় ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন এফিডেফিট করাতে এসে ধরা পড়ল এক প্রতারক৷জানা যায় মোহনপুরের বাসিন্দা উত্তম দেবনাথ নামে এক যুবক শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নোটারি পাবলিক জ্যোতির্ময় ঘোষ এর কাছে একটি এফিডেফিট করাতে আসে৷ নোটারি পাবলিক জ্যোতির্ময় ঘোষ লক্ষ করেন এফিডেফিটটি তার নিজের করা নয়৷ নোটারি পাবলিক ও আইনজীবীর স্বাক্ষর জাল করে এবং ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নকল করে এফিডেফিট করাতে এসেছিল ওই যুবক৷বিষয়টি নজরে আসতে নোটারি পাবলিক জ্যোতির্ময় ঘোষ তাকে আটকে রেখে বার এসোসিয়েশনের কর্মকর্তাদের খবর দেন৷তাকে আটক করে আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷

তাকে জিজ্ঞাসাবাদ করে যারা গেছে এই প্রতারক চক্রের সঙ্গে ব্রজেন্দ্র বিশ্বাস এবং গৌতম দেবনাথ নামে দুই ব্যক্তি জড়িত রয়েছে৷ তাদের নামধাম পুলিশকে জানানো হয়েছে৷শনিবার প্রতারক উত্তম দেবনাথ কে মুখ্য বিচারবিভাগীয় আদালতে সোপর্দ করা হয়৷ আদালত চত্বরে এ ধরনের বহু প্রতারক বহু মানুষকে ঠকিয়ে বিভিন্ন জাল কাগজপত্র তৈরি করে দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে৷ এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷ এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে কোনো কাগজপত্র করাতে নিজে কোনো আইনজীবী কিংবা বারের সদস্যদের কাছে আসার জন্য৷ এ ধরনের প্রতারক চক্রের খপ্পরে না পড়তে তারা অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top