News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যার দেবী সরস্বতী পুজা দোরগোড়ায় মূর্তি পাড়ায় ব্যস্ততা
Image

বিদ্যার দেবী সরস্বতী পুজা দোরগোড়ায় মূর্তি পাড়ায় ব্যস্ততা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ আগামী মঙ্গলবার বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পূজা৷ বিভিন্ন সুকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়িঘরে বাগদেবী সরস্বতী পূজার প্রস্তুতি শুরু হয়েছে৷ মূর্তি পাড়াতেও এখন চরম ব্যস্ততা৷ বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী পূজা উপলক্ষে রাজ্যের সর্বত্র ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে মন্ডপ তৈরীর কাজ৷মূর্তি পাড়ায় কারিগর দের মধ্যে চলেছে চরম ব্যর্থতা৷


শেষ তুলির টানে বাগদেবী সরস্বতী চিন্ময়ী মূর্তিকে মৃণ্ময়ী করে তোলার প্রয়াস শুরু হয়েছে৷ঊনকোটি জেলার কৈলাশহর ফরেস্ট অফিস রোডের মৃৎশিল্পীরা বাগদেবী সরস্বতী মূর্তি তৈরিতে এখন চূড়ান্ত ব্যস্ত৷শিল্পী সুব্রত রুদ্র পাল জানান অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে অনেক কম সংখ্যক প্রতিমা তৈরি করছেন তিনি৷


গত বছর প্রায় পাঁচশত প্রতিমা তৈরি করেছিলেন তিনি৷ এজন্য বেশ কয়েকজন কারিগরকে কাজে লাগিয়েছেন৷ কিন্তু এবছর মূর্তির চাহিদা খুবই কম৷ গত বছরের অর্ধেক ভর্তি ও এবছর তৈরি করেননি তিনি৷এ বিষয়ে জানতে চাওয়া হলে কারিগর সুব্রত পাল জানান করোণা ভাইরাস সংক্রমণ জনিত কারণে মানুষের হাতে অর্থের অভাব দেখা দিয়েছে৷ সে কারণে অনেকেই পূজা করা থেকে বিরত থাকছেন৷শুধু তাই নয় এবছর আড়াই হাজার টাকার বেশি মূর্তির অর্ডার আসেনি তার কাছে৷প্রতিমা তৈরি করেই সারাবছর জীবিকা নির্বাহ করেন সুব্রত পাল সহ এলাকার বেশ কিছু সংখ্যক লোক জন৷

এবছর মূর্তির তেমন চাহিদা না থাকায় তাদের রুটিরুজি তার পড়ার সম্ভাবনা রয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন৷ শুধু কৈলাশহরই নয়, রাজ্যের বিভিন্ন স্থানে এবছর বাগদেবী সরস্বতী পূজার সংখ্যা অনেক কমে গেছে৷ আর্থিক অনটনের কারণে বাড়িঘরে এবছর বাগদেবী সরস্বতী পূজার সংখ্যা অনেক কমে গেছে৷সুকল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়ম মেনে বাগদেবীর আরাধনা করা হলেও সংকোচনের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top