News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক দাবীতে পুর নিগমে ডেপুটেশন দিল নারী সমিতি
Image

একাধিক দাবীতে পুর নিগমে ডেপুটেশন দিল নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী খাদ্য ও কাজের দাবীতে আগরতলা পুর নিগমের কমিশনারের কাছে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ তবে, ডেপুটেশনের আগে নারী সমিতির তরফে আগরতলা শহরে একটি মিছিল সংগঠিত করা হয়েছে৷


কাজ, খাদ্য, পানীয় জল, ভাতা প্রদান ,বেহাল রাস্তা ঘাটের সংস্কার, বর্ধিত বিদ্যুৎ মাসুম প্রত্যাহার করা সহ আশু জরুরি সাত দফা দাবির ভিত্তিতে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে শুক্রবার রাজধানী আগরতলা শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়৷ মিছিল শেষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দাসের নেতৃত্বে প্রতিনিধি দল আগরতলা পৌর নিগমের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ মিছিলটি সিপিআইএম সদর জেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সিটি সেন্টারে পুরো নিগমের প্রধান প্রশাসনিক কার্যালয়ের সামনে এসে সমবেত হয়৷ সেখান থেকে এক প্রতিনিধি দল পুরো নিগমের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশনে ও স্মারকলিপি তুলে দেন৷

ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত জমায়াতের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস বলেন দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজ্যেও আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ তিনি বলেন গত ৮ ফেব্রুয়ারি থেকে আগরতলা পৌর নিগমএলাকার বিভিন্ন ওয়ার্ডের নারীরা চারটি জোনাল অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন৷শুক্রবার পৌর নিগমের কমিশনারের কাছে দাবি সনদ তুলে দিয়ে এসব দাবি পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে৷ নারী নেত্রী রমাদাস অভিযোগ করেছেন সরকার পরিবর্তনের পর রাজ্যের বহু সংখ্যক সামাজিক ভাতা কেটে দেওয়া হয়েছে৷


অবিলম্বে তাদের জন্য পুনরায় ভাতাচালু করার দাবি জানিয়েছেন তিনি৷ নারী নেত্রী বলেন রাজ্যে কাজ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে৷ বিশেষ করে করুণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে গরিব মেহনতী শ্রমিক অংশের মানুষ অর্থনৈতিক দিক দিয়ে মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন৷রেগা প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ এবং মজুরি ৩৪০ টাকা করার জন্য তিনি দাবি জানিয়েছেন৷ নারীনেত্রী রমা দাস জানিয়েছেন অবিলম্বে এসব বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top