News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে গাছ পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Image

বিশালগড়ে গাছ পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১২ ফেব্রুয়ারি৷৷ গাছ পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির৷ তার নাম মোস্তাক আলি বাবা শিকেন্দর আলি৷ ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে প্রভুরামপুর ২ নং ওয়ার্ডের সুশান্ত সাহার বাড়িতে৷ গাছ কাটার পর চেরাই করার কাজে গিয়েছিলেন ওই ব্যক্তি৷


দুটি গাছ কাটার পর তৃতীয় গাছটি কাটার পর গাছটি তার ওপর পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা যায় হাসপাতাল সূত্রে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ বিশালগড় থেকে অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা রক্তাক্ত অবস্থায় মোস্তাক আলী(৪৫)কে হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোস্তাক আলীকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত ব্যক্তির স্ত্রী এবং আড়াই বছরের একটি শিশু সন্তান রয়েছে৷ মোস্তাক আলী মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top