News Flash

  • Home
  • Uncategorized
  • জিটি রোড অবরুদ্ধ, পুলিশের সামনেই ফুটবলে মাতলেন হরতাল সমর্থকরা
Image

জিটি রোড অবরুদ্ধ, পুলিশের সামনেই ফুটবলে মাতলেন হরতাল সমর্থকরা

হুগলি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): জিটি রোড অবরুদ্ধ করে পুলিশের সামনেই, রাস্তার উপরে ফুটবল খেললেন সিপিআইএম কর্মী-সমর্থকরা, উপস্থিত ছিলেন বিদায় কাউন্সিলরও। হরতালের সমর্থনে শুক্রবার সকালে হুগলি জেলার হিন্দমোটর পেট্রোল পাম্পের কাছে, জিটি রোড অবরুদ্ধ করে ফুটবল খেলেন হরতাল সমর্থকরা।। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন উত্তরপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই আটকে পড়ে বহু যানবাহন। প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখা হয় জি টি রোড। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।
উল্লেখ্য, রাজ্যে নতুন শিল্প, বেকারদের চাকরি-সহ বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় বাম-কংগ্রেসের ১০টি ছাত্র ও যুব সংগঠন। এসএন ব্যানার্জি রোডে আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে লাঠিচার্জ করে পুলিশ। জলকামান এবং কাঁদানে গ্যাসও ব্যবহার করা হয়। বেধে যায় খণ্ডযুদ্ধ। লাঠির ঘায়ে কয়েক জন বিক্ষোভকারী আহত হন। তার প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার হরতাল ডেকেছে বামেরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top