News Flash

  • Home
  • Uncategorized
  • সোমবার থেকে হাওড়া–দিঘা রুটে স্পেশ্যাল ট্রেন
Image

সোমবার থেকে হাওড়া–দিঘা রুটে স্পেশ্যাল ট্রেন

কলকাতা, ১২ ফেব্রুয়ারি (হি. স.) : আগামী সোমবার থেকে অবশেষে হাওড়া–দিঘা রুটে স্পেশ্যাল ট্রেন চালাবে দক্ষিণ–পূর্ব রেল।

যাত্রীদের তরফে বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। সমুদ্রসৈকত দিঘায় অবসর কাটাতে যাওয়ার জন্য লকডাউন ওঠার পর থেকে বাস তথা সড়কপথই ছিল প্রধান মাধ্যম। হাওড়া–দিঘা ট্রেন চালু না হওয়ায় নিত্যযাত্রীদের মধ্যেও বাড়ছিল ক্ষোভ। সে সবের কথা মাথায় রেখেই অবশেষে হাওড়া–দিঘা এবং পাল্টা দিঘা–হাওড়া রুটে স্পেশ্যাল ট্রেন চালু করছে রেল।

স্পেশ্যাল ট্রেন বলা হলেও এটি আসলে তাম্রলিপ্ত এক্সপ্রেসের সমসসূচি মেনেই চলবে। অর্থাৎ ০২২৫৭ হাওড়া–দিঘা স্পেশ্যাল সপ্তাহে প্রতিদিন হাওড়া থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে— এই ট্রেনটি দিঘা পৌঁছবে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ। এবং ফিরতি ট্রেন ০২২৫৮ দিঘা–হাওড়া স্পেশ্যাল প্রতিদিন দিঘা থেকে সকাল ১০টা ৩৫ মিনিটে ছাড়বে। এবং এই ট্রেন হাওড়া স্টেশনে পৌঁছবে দুপুর ১টা ৫৫ নাগাদ।

দক্ষিণ–পূর্ব রেল আরও জানিয়েছে, যাত্রাপথে এই স্পেশ্যাল ট্রেন সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি এবং রামনগর স্টেশনে থামবে। মোট ১৪ কামরার এই ট্রেনে দুটি এসি চেয়ার কার এবং ১২টি জেনারেল চেয়ার কার থাকছে। বর্তমান করোনা পরিস্থিতিতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলে ট্রেনযাত্রার পরামর্শ দিয়েছে দক্ষিণ–পূর্ব রেল।হিন্দুস্থান সমাচার/ অশোক

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top