News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী একজন কাপুরুষ, সেনার ত্যাগের অবমাননা করেছেন : রাহুল গান্ধী
Image

মোদী একজন কাপুরুষ, সেনার ত্যাগের অবমাননা করেছেন : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে আরও তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার সকালে বিশেষ সাংবাদিক সম্মেলনে রাহুল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন কাপুরুষ, যিনি চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন না। তিনি সেনার ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সর্বভারতীয় কংগ্রেসের কমিটির সদর দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন, “দেশের ভূখণ্ডকে সুরক্ষিত রাখা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তিনি কীভাবে করবেন সেটা তাঁর সমস্যা, আমার নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন কাপুরুষ, যিনি চিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন না। সেনাবাহিনীর ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও অবমাননা করছেন তিনি। এমনটা করার অধিকার কারও নেই।”
পূর্ব লাদাখে ‘বর্তমান পরিস্থিতি’ নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর ওই বিবৃতি প্রসঙ্গে শুক্রবার রাহুল গান্ধী বলেছেন, “বৃহস্পতিবার পূর্ব লাদাখের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। ফিঙ্গার ৪ পর্যন্ত আমাদের ভূখণ্ড, এখন আমাদের ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৩ পর্যন্ত নিয়ে যাচ্ছে সেনাকে, ফিঙ্গার ৩ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত ভারতের পবিত্র জমি চিনকে দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী।”
রাহুল গান্ধীর এই মন্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিশেন রেড্ডি বলেছেন, “ভারতের ভূখণ্ড চিনকে কে দিয়েছে, তা জানার জন্য নিজের দাদুকে (জওহরলাল নেহেরু) জিজ্ঞাসা করতে পারেন তিনি। তবেই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। কে দেশপ্রেমিক এবং কে নয়, তা জনগণই ঠিক করবে।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top