News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ অগ্ণিকান্ডে খিলপাড়ায় নিঃস্ব পরিবার, পুড়ল মোটরসাইকেলও
Image

ভয়াবহ অগ্ণিকান্ডে খিলপাড়ায় নিঃস্ব পরিবার, পুড়ল মোটরসাইকেলও

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১১ ফেব্রুয়ারি৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে একটি পরিবার নি:স্ব হয়ে গেলো৷ ঘটনা উদয়পুর আর কে পুর থানার খিলপাড়া জোড়া দিঘীব পাড় এলাকায়৷ আজ সকাল আনুমানিক পাঁচটায় জোড়া দিঘির দক্ষিণ মধ্য পাড়ের মুনাফ মিয়ার বাড়ির ব্রয়লার ফার্মের থেকে আগুনের সূত্রপাত বলে প্রতিবেশীদের অনুমান৷ আগুন প্রথমে পোল্ট্রি ফার্ম থেকে পার্শবর্তী রান্নাঘরে ছড়িয়ে পড়ে৷


মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা রান্না ঘরে ছড়িয়ে পড়লে, রান্না ঘরে থাকা দুটি এলপিজি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে৷আগুনের লেলিহান শিখায় বসত ঘর সহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়৷ খবর দেয়া হয় উদয়পুর দমকল কর্মীদের৷ পরপর কয়েক জন ফোন করে দমকল কর্মীদের বিভ্রান্ত করে বলে দমকল কর্মীদের অভিযোগ৷

দমকলকর্মীরা বলেন কেউ ফোনে বলেছেন ভাঙার পাড় এলাকায় আবার কেউ বলেছেন শীতলাতলা এলাকায়৷এই বিভ্রান্তির মধ্যে দমকল কর্মীরা খিলপাড়া বাজারে চলে আসে৷ প্রকৃত স্থানে পৌঁছতে একটু সময় লেগে যায়৷ ব্রয়লার ফার্ম থেকে বসত ঘরে আগুন লাগলেও ঐ বসত ঘরে মুনাফ মিঞার ছেলে ও ছেলের বউ ছিলোনা- বউমার বাবার বাড়ির পাশে ওয়াজ মাহফিল থাকায় রাতে বাড়ি আসেননি- ফলে বসত ঘর থেকে আগুন মূহুর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top