News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজটিলায় যুবকের বিবস্ত্র মৃতদেহ উদ্ধার
Image

কলেজটিলায় যুবকের বিবস্ত্র মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি৷৷ বৃহস্পতিবার সকালে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ কলেজ টিলা লেইকের কাছ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতদেহটি বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে৷ রাজধানী আগরতলা শহর এলাকা থেকে বৃহস্পতিবার আরো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷শহর সংলগ্ণ কলেজ টিলা লেইকের পাড় থেকে মৃতদেহটি উদ্ধার হয়৷ মৃতদেহটি বিবস্ত্র অবস্থায় পড়েছিল৷


স্থানীয় লোকরা মৃতদেহ পড়ে থাকতে দেখে কলেজ টিলাপুলিশ ফাঁড়ি এবং আগরতলা পূর্ব থানার পুলিশকে খবর দেন৷খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷ মৃতদেহটি উদ্ধার করা হলেও তার কোনো পরিচয় জানা যায়নি৷ ঘটনাস্থলে ডগ স্কোয়াডকে নিয়ে যাওয়া হয়৷ মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়৷ এটি অস্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

আগরতলা পূর্ব থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত ভাবে বলতে পারছেনা এটি হত্যাকান না অস্বাভাবিক মৃত্যুর ঘটনা৷বিশেষ করে বিবস্ত্র অবস্থায় মৃতদেহটি উদ্ধার হওয়ায় জনমনে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে৷ পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়নাতদন্তের পর এ বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top