News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত যুবক
Image

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত যুবক

আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকারের অভিযোগে আদালত ধর্ষণ ও প্রতারণার দায়ে এক যুবককে দোষী সাব্যস্ত করেছে৷ আগামীকাল সাজা ঘোষণা করবেন বিচারপতি৷


এপিপি অরবিন্দ দেব এই মামলা সম্পর্কে বলেন, ২০১৩ সালের ঘটনায় এখন অভিযোগকারিণী বিচার পেয়েছে৷ তিনি বলেন, আমতলি থানা এলাকার বাসিন্দা সঞ্জীব পাল পাড়ার একটি মেয়ের সাথে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন৷ ক্রমে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠে এবং ওই মেয়ে গর্ববতী হয়ে যায়৷ অরবিন্দবাবু জানান, গর্ববতী হওয়ার পর সঞ্জীবকে তার প্রেমিকা বিয়ের জন্য চাপ দেয়৷ কিন্তু সঞ্জীব ওই মেয়েকে বিয়ে করতে অস্বীকার করেন৷ তাতে আমতলি থানায় একটি মামলা হয়৷ কিন্তু দীর্ঘদিন ধরে ওই মামলা বিচারের অপেক্ষায় ঝুলে রয়েছিল৷

তিনি বলেন, ২০১৫ সালের ২৬ জুন পুলিশ তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়৷ কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয় ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর৷ অরবিন্দবাবু বলেন, অভিযোগকারিণী এরই মধ্যে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন৷ এদিকে আদালতে ১১ জনের সাক্ষী গ্রহণ করে হয়েছে৷ ওই মামলায় মোট চার জন অভিযুক্ত ছিলেন৷ প্রমাণের অভাবে তিনজন বেকসুর খালাস হয়ে গেছেন৷ তিনি জানান, আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ধীমান দেববর্মা অভিযুক্ত সঞ্জীব পালকে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৬, ৪১৭ এবং ৫০৬ ধারায় দোষী সাব্যস্ত করেছেন৷ আগামীকাল সাজা শুনাবেন৷


অরবিন্দবাবু উদ্বেগ প্রকাশ করে বলেন, এ-ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত৷ সন্তানদের আরও শিষ্টাচারের মধ্যে রাখা উচিত অভিভাবকদের৷ কারণ, ভালোবাসা ভীষণ পবিত্র৷ কিন্তু তা যেন কোনও রকম নোংরামির পর্যায়ে না পৌঁছে তা অবশ্যই মনে রাখতে হবে৷ ছেলে ও মেয়ে উভয়কেই সেই শিক্ষা দিতে হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top