News Flash

  • Home
  • Uncategorized
  • এনএলএফটির চার উগ্রপন্থীর আত্মসমর্পণ
Image

এনএলএফটির চার উগ্রপন্থীর আত্মসমর্পণ

আগরতলা, ১১ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ চার এনএলএফটি উগ্রপন্থী বৈরিতার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে৷ তাদের মধ্যে দুজনকে পুলিশ মুখ্য কার্যালয়ে রাখা হয়েছে৷ বাকি দুজনকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে৷ ত্রিপুরা পুলিশ দাবি করেছে, উগ্রপন্থীদের মনোবল ভেঙে দেওয়ার কাজ খুবই সুনিপুণভাবে করা হচ্ছে৷ তাতে যথেষ্ট সাফল্যও মিলছে৷


বৃহস্পতিবার এক প্রেস বিবৃতিতে ত্রিপুরা পুলিশ জানিয়েছে, চার এনএলএফটি উগ্রপন্থী শেঠি দেববর্মা, রাজীব দেববর্মা, বিশারাম রিয়াং এবং জাওমিনা রিয়াং বাংলাদেশের উগ্রপন্থী ঘাঁটি থেকে পালিয়ে এসে আত্মসমর্পণ করেছে৷ পুলিশের দাবি, গত ৩১ জানুয়ারি বাংলাদেশের রাঙামাটি জেলায় বাগাইছড়ি থানাধীন এনএলএফটি-র গোপন ঘাঁটি থেকে তারা পালিয়ে এসে ত্রিপুরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং অসম রাইফেলস-এর আধিকারিকদের সাথে যোগাযোগ করে৷ তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করলে সে মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য তাদের মধ্যে দুজনকে পুলিশের মুখ্য কার্যালয়ে রাখা হয়েছে৷ বাকি দুজনকে উত্তর ত্রিপুরা জেলায় পাঠানো হয়েছে৷


পুলিশ জানিয়েছে, জেরায় জানা গিয়েছে, তারা ২০১৮ এবং ২০১৯ সালে বাংলাদেশের এনএলএফটি ঘাঁটিতে গিয়েছিল৷ দীর্ঘ সময় ওই ঘাঁটিতে থাকার পর তারা বুঝতে পেরেছে স্বাধীন ত্রিপুরার স্বপ্ণ অত্যন্ত হাস্যকর এবং অবাস্তবও বটে৷ যার কোনও ভবিষ্যত নেই৷ পাশাপাশি বর্তমানে এনএলএফটি উগ্রপন্থীরা ভীষণ আর্থিক এবং সাংগঠনিক সংকটে ভুগছে৷ শুধু তা-ই নয়, উগ্রপন্থী নেতাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য জুম চাষ ও অন্যান্য কঠিন কাজ করতে গিয়ে তারা তিতিবিরক্ত হয়ে পড়েছে৷ ফলে তারা অবসাদে ভুগছে৷ তাই তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, দাবি ত্রিপুরা পুলিশের৷
ত্রিপুরা পুলিশ সাফ জানিয়েছে, উগ্রপন্থীমুক্ত রাজ্য গঠনে কোন আপস করা হবে না৷ তাই, উগ্রপন্থীদের বিরুদ্ধে লাগাতার অভিযান জারি রাখা হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top