News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে কমেছে বাড়িতে সন্তান প্রসবের সংখ্যা ফলে হ্রাস শিশুমৃত্যু
Image

রাজ্যে কমেছে বাড়িতে সন্তান প্রসবের সংখ্যা ফলে হ্রাস শিশুমৃত্যু

আগরতলা, ১০ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ত্রিপুরায় লাফিয়ে বেড়েছে প্রাতিষ্ঠানিক প্রসবের সংখ্যা৷ ফলে এক ধাক্কায় বহুগুণ কমেছে বাড়িতে সন্তান প্রসবের সংখ্যাও৷ তাতে রাজ্যে শিশুমৃত্যুর হার অনেকটাই হ্রাস পেয়েছে৷


স্বাস্থ্য দফতরের তথ্যে দেখা গেছে, ২০১৭-১৮ বর্ষে প্রাতিষ্ঠানিক ডেলিভারির সংখ্যা ছিল ৪৭,৮২৭৷ ২০১৮-১৯ বর্ষে ছিল ৪৭,০০৭৷ কিন্তু ২০১৯-২০ বর্ষে তা বেড়ে হয়েছ ৪৮,৯০৪৷ তেমনি ২০২০-২১ বর্ষে কোভিড পরিস্থিতির মধ্যেও রাজ্যে আরও বেড়ে ২৬,৫৩৭টি প্রাতিষ্ঠানিক প্রসব হয়েছে৷ অন্যদিকে ২০১৭-১৮ বর্ষে বাড়িতে প্রসব বা হোম ডেলিভারির সংখ্যা ছিল ৩,৭৪১, ২০১৮-১৯ বর্ষে ৩,৩৩৬, ২০১৯-২০ বর্ষে ৩,২৫০ এবং ২০২০-২১ বর্ষে ২,১৮২৷


ফলে শিশুমৃত্যুর হারও ব্যাপক হ্রাস হয়েছে৷ স্বাস্থ্য দফতর তথ্য দিয়ে জানিয়েছে, ২০১৭-১৮ বর্ষে শিশুমৃত্যু হয়েছিল ৯৯৯টি, ২০১৮-১৯ বর্ষে ৮৫৯টি এবং ২০২০-২১ বর্ষে ৫৩৬টি৷ নিচুস্তরে স্বাস্থ্য শিবির সংগঠিত করার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে৷ ২০১৭ সালে স্বাস্থ্য শিবির হয়েছিল ১২,৪৯৩টি৷ ২০১৮ সালে ১৩,৩৬১টি, ২০১৯ সালে ১৪,০৭৩টি এবং ২০২০ সালে কোভিড পরিস্থিতির মধ্যে ৬,৪৮৯টি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়৷

এদিকে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য যোজনায়ও ত্রিপুরায় ১৪ লক্ষ মানুষ তাঁদের কার্ড করেছেন এবং পরিষেবা পাচ্ছেন৷ যা লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ বলে দাবি করেছে স্বাস্থ্য দফতর৷ স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যে জানা গেছে, আয়ুষ্মান যোজনার ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল দক্ষিণ জেলায় তার মধ্যে ৯৬ শতাংশ সম্পন্ন হয়েছে, গোমতি জেলায় ৯৫ শতাংশ, পশ্চিম জেলায় ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে৷ খোয়াই জেলায় লক্ষ্যমাত্রা ছাপিয়ে গেছে৷ ১০৮ শতাংশ আয়ুষ্মান কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top