১লা মার্চ ফের হাইকোর্টে শুনানী হবে ১০৩২৩ জেএমসির পিটিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের গণতান্ত্রিক উপায়ে গণবস্থান আন্দোলন করার উপর রিট পিটিশনের শুনানি আগামী ১ মার্চ হাইকোর্টে হবে৷


বুধবার রিট পিটিশনের ওপর শুনানি কালে হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র সরকাব পক্ষকে আগামী ১ লা মার্চের মধ্যে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন৷ চাকরীচ্যুত ১০৩২৩ শিক্ষকদের যৌথ সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি গণতান্ত্রিক আন্দোলন করার জন্য রাজ্য প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল৷ পুলিশের পক্ষ থেকে এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে৷

গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করা আবেদন খারিজ করে দেওয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়৷ রিট পিটিশনের ওপর বুধবার শুনানি হয়৷ হাইকোর্টের বিচারপতির শুভাশিস তলা পাত্রের কোর্টে মামলাটি শুনানির জন্য ওঠে৷