নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে ৭ দফা দাবিতে আগরতলা পৌর নিগমের জোনাল অফিসে বুধবার ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ আগরতলা পৌরনিগম এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে পুরো নিগমের সবকটি জোনাল অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷
সেই সিদ্ধান্ত অনুযায়ী বুধবার আগরতলা পূর্ব জোনাল অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান এর আগে এক মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে৷মিছিল শেষে এক প্রতিনিধি দল পূর্ব জোনালের সহকারী পুর কমিশনার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন৷ প্রতিনিধিদলে নেতৃত্ব দেন নারীনেত্রী কৃষ্ণা রক্ষিত৷ ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারীনেত্রী কৃষ্ণা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন৷তিনি বলেন পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার করা তুয়েপের কাজ বছরে ২০০ দিন করা এবং মজুরি ৩০০ টাকা করতে হবে৷যেসব ভাতা প্রাপকদের ভাতা কেটে দেওয়া হয়েছে তাদের জন্য পুনরায় ভাতা চালু করার জন্য তিনি দাবি জানিয়েছেন৷ আগরতলা পুরো নিগমের প্রতিটি জোনাল অফিসে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত জানিয়েছেন৷

