News Flash

  • Home
  • Uncategorized
  • দুই ভুয়ো সাংবাদিক-কে পুলিশে দিল আগরতলা প্রেস ক্লাব
Image

দুই ভুয়ো সাংবাদিক-কে পুলিশে দিল আগরতলা প্রেস ক্লাব

আগরতলা, ১০ই ফেব্রুয়ারী : গত মঙ্গলবার রাতে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুই ভুয়ো সাংবাদিককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ক্লাবের সম্পাদক প্রণব সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, উদ্যোগ টিভি নাম দিয়ে গোর্খাবাস্তি এলাকায় দীর্ঘদিন ধরে কানাই লাল আচার্য নামে এক যুবক ও তার সাগরেদরা একটি ইউটিউব চ্যানেল খুলে সমাজের বিভিন্ন স্তরের লোকেদের বিরুদ্ধে ভুয়ো খবর দেখিয়ে তোল্লাবাজি করে আসছিলো। গত কিছুদিন ধরে তাদের নজর পরে আগরতলা শহরের প্রতিষ্টিত কয়েকজন ডাক্তারের উপর। ডঃ  সঞ্জয় নাথ, প্যাথলজিস্ট, ডঃ সংগীতা চক্রবর্তী, ডিষ্ট্রিক্ট হেলথ অফিসার পশ্চিম ত্রিপুরা জেলা ও ডঃ অমিতাভ রায়, গেস্ট্রোএনটোলজিস্ট এই তিনজনকে গত কয়েকদিন ধরে এই চক্রটি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খবর করার হুমকি দিয়ে নগদ টাকা চাইছিলো। এমনকি  ডঃ অমিতাভ রায় এর ক্লিনিকে গিয়ে ক্লিনিকের বৈধ কাগজ নেই  দাবী করে এক লক্ষ টাকা চায়। অবশেষে সাংবাদিক নামধারী প্রতারকদের  হাত থেকে নিস্তার পেতে ডাক্তার বাবুরা আগরতলা প্রেস ক্লাবের শরণাপন্ন হন।

তিনি আরও জানিয়েছেন, প্রতারকদের মঙ্গলবার রাতে ক্লাবে ডাকা হয়েছিল। তারা উপস্থিত হলে ক্লাব কর্তৃপক্ষ অভিযোগকারীদের ক্লাবে ডাকেন ও পশ্চিম থানার পুলিশকে খবর দেন। পুলিশের সামনে অভিযোগকারীরা সমস্ত তথ্য প্রমান তুলে ধরেন ও প্রতারকদের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করেন। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমানের  ভিত্তিতে পুলিশ সাংবাদিক নামধারী দুই প্রতারক কানাই লাল আচার্য ও রাহুল ভট্টাচার্য-কে গ্রেপ্তার করে পশ্চিম থানায় নিয়ে যায়।

প্রণব বাবু বলেন, আগরতলা প্রেস ক্লাবের গোচরে এসেছে যে  আগরতলায় বেশ কিছু ইউটিউব চ্যানেল নিজেদেরকে সংবাদ মাধ্যম বলে পরিচয় দিয়ে বিভিন্ন কুকর্মের সাথে লিপ্ত রয়েছে। আগরতলা প্রেস ক্লাব তাদেরকে সংবাদমাধ্যম বলে পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করছে নয়ত তাদের বিরুদ্ধে যথাযত আইনি ব্যবস্থা নেবে ক্লাব কতৃপক্ষ।  

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top