News Flash

  • Home
  • Uncategorized
  • ৬২ বেড়ে পাকিস্তানে মৃত্যু ১২,১২৮, করোনা-মুক্ত ৫.১৪ লক্ষের বেশি
Image

৬২ বেড়ে পাকিস্তানে মৃত্যু ১২,১২৮, করোনা-মুক্ত ৫.১৪ লক্ষের বেশি

ইসলামাবাদ, ১০ ফেব্রুয়ারি (হি.স.): খুব বেশি না-হলেও, পাকিস্তানে প্রতিদিনই বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে মৃত্যুমিছিলও অব্যাহত। পাকিস্তানের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সারাদিনে পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,০৭২ জন, এই সময়ে পাকিস্তানে মৃত্যু হয়েছে ৬২ জনের। ফলে পাকিস্তানে এযাবৎ করোনা কেড়ে নিয়েছে ১২,১২৮ জনের প্রাণ এবং মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৫৭ হাজার ৫৯১ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৫ লক্ষ ১৪ হাজার ৯৫১ জন।

বুধবার সকালে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,০৭২ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের। সবমিলিয়ে পাকিস্তানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫,৫৭,৫৯১। পাকিস্তানে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩০,৫১২। এযাবৎ পাকিস্তানে সুস্থ হয়েছেন ৫,১৪,৯৫১ জন। পাকিস্তানে পজিটিভিটি রেট ৩.৩ শতাংশ।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top